মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন: আগুন দিয়ে সরকারি গাড়ি পোড়ানো একটি ফৌজদারী অপরাধ। যারা আগুন দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন: যানজটের জন্য সিরাজগঞ্জের অংশে যদি কারো দায়িত্বে অবহেলা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মহাসড়কে যে যানজটের সৃষ্টি হয়েছে তার কারণ সিরাজগঞ্জের নলকা ব্রিজ জানিয়ে হাবিবুর রহমান বলেন: সরু ব্রীজ হবার কারণে দিয়ে একটি করে গাড়ি পারাপার হচ্ছিল। এতে সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এছাড়া সিরাজগঞ্জের দিকে গাড়ি দ্রুত না যাওয়ায় সেতুতে আড়াই ঘন্টা টোল আদায় বন্ধ থাকে। এসব কারণে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন: এটি জেলা পুলের একটি সরকারি গাড়ি। আগুন দেয়ার সময় চালক ছাড়া অন্য কেউ গাড়িতে ছিলেন না।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান প্রমুখ।







