চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ রেফারির করোনা, ইংল্যান্ড কোচ আইসোলেশনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজের মাঝপথে জেঁকে বসেছে করোনা। ইংল্যান্ড দলের তিন কোচিং স্টাফ ও তাদের পরিবারের চারজন পজিটিভ আসায় সিরিজই ভেস্তে যেতে বসেছিল। সিডনি টেস্ট নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে একদিন আগে। পরের চব্বিশ ঘণ্টার মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। পজিটিভ হওয়ার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড বুন।

জানুয়ারির ৫ তারিখে মাঠে গড়াবে সিডনি টেস্ট। বুনের পরিবর্তে দায়িত্ব সামলাবেন স্টিভ বের্নার্ড। হোবার্টে পঞ্চম ও শেষ টেস্টে তিনিই থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে।

দুঃসংবাদের এখানেই শেষ নয়। ১০ দিনের আইসোলেশনে চলে যেতে হয়েছে ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউডকে। সিডনি টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। পরিবর্তে হেড কোচের দায়িত্ব বর্তেছে সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পের কাঁধে।

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা আধাঘণ্টা মাঠে গড়ানোর পর জানা গিয়েছিল একজন স্টাফের পজিটিভ আসার কথা। এখন পর্যন্ত ইংলিশ দলের যে স্টাফরা আক্রান্ত হয়েছেন, তাদেরই কারও সংস্পর্শে আসায় সিলভারউডকে বাধ্যতামূলক আইসোলেশনে পাঠাতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকরোনাকরোনাভাইরাসলিড স্পোর্টসসিলভারউড
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT