চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ বের হয়ে আসবে দলীয় পারফরম্যান্সে

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:৩৫ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর রোববার ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিও বৃষ্টির আশংকায় পড়েছে। শনিবার আবহাওয়ার কারণে অনুশীলনেই নামতে পারেনি বাংলাদেশ দল। তবে, প্রিম্যাচ কনফারেন্সে এসে বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই ম্যাচ বের করে আনার চেষ্টা থাকবে দলের সবার।

শুক্রবার তবুও থেমে থেমে ছিলো, শনিবার দুপুর পর্যন্ত ধর্মশালায় বিরতিহীন বৃষ্টি। সঙ্গে হিমেল বাতাস। প্র্যাকটিসে নামা হয়নি টাইগারদের, কেটেছে অলস সময়। তবে বিকেলে নেমেছিলো ওমান। স্টেডিয়ামের পাশের পাহাড়গুলো যেনো সর্বোচ্চ চেষ্টা করছে ঠান্ডা বাতাস আটকে দেওয়ার। বরফে সাদা হয়ে গেছে নীলাভ প্রাচীর।

আগের রাতে ম্যাচ ধুয়ে যাওয়ার পরদিন ভেস্তে গেছে টাইগারদের অনুশীলনও। কিন্তু ওমানের বিপক্ষে খেলতে হবে ফাইনালের মুড নিয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য উটকো ঝামেলা হয়েছে তাসকিন আর আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে উঠা প্রশ্ন।

Banglabid

তবে বোলিং কোচ হিথ স্ট্রিক স্পষ্টই বলেছেন, যেকোনো কিছুর জন্যই তৈরি টিম টাইগার্স। দলের সবার টার্গেট টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব।

বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, দলের সবার যা অবস্থা আমি মনে করি না এসব পরিস্থিতি আমাদের খুব বেশি ভোগাবে। আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই। গত ম্যাচে সেভাবেই শুরু হয়েছিলো কিন্তু আবহাওয়া কারও নিয়ন্ত্রণে নেই। আশা করি বল মাঠে গড়ালে আমরা ইতিবাচক ক্রিকেটই খেলে যাবো।

তাসকিনের বোলিংয়ের অ্যাকশন পরীক্ষা ম্যাচের পরের দিনই। চেন্নাই যাওয়ার আগে আগে তাকে দলে রাখা হবে কিনা বলেননি হিথ স্ট্রিক। তবে বিশ্বকাপে বাংলাদেশ দল তার শিষ্য তাসকিন আহমেদের পেস সার্ভিস কতোটা চায় সেটা স্পষ্ট করেই বলেছেন।

Reneta

বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক আরও বলেন, আমার কাছে তাসকিনের বোলিংয়ে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আইসিসির তা যাচাই-বাছাই করার অধিকার রয়েছে। আশা করি সব ঠিক করেই আসবে ও।

বিশ্বকাপে তাসকিন আহমেদের বোলিং হতে পারে আমাদের দলের অন্যতম প্রধান শক্তি। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে রোববারও রাতের আলোয় নামবে বাংলাদেশ এবং ওমান, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু ম্যাচ। তার আগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই যাওয়া আরাফাত সানীকে নিয়ে খুব চিন্তায় নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

তবে, যেকোনো মূল্যে যাকে প্রয়োজন তার নাম তাসকিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT