ক্রিকেট

ম্যাচ চলছিল, এরমাঝেই ভূমিকম্প

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের সময় ভূমিকম্পের কারণে খেলোয়াড়রা উদ্বিগ্ন হয়ে মাঠে দাঁড়িয়ে আছে. Channel i News – চ্যানেল আই নিউজ

যুব বিশ্বকাপে প্লেটপর্বে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচ চলছিল। এমন সময় ঘটে গেল বিরল এক ঘটনাই। ত্রিনিদাদে কুইন্স পার্ক ওভালে ম্যাচে প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারের সময় মাঠে অনুভূত হয় ভূমিকম্প।

২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন মাঠে উপস্থিত আইসিসির ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেওনার্ড। মৃদু ওই ভূকম্পনের কারণে পোর্ট অব স্পেনে খেলা থামেনি এক মুহূর্তের জন্যও।

খেলা চলাকালে লেওনার্ড বলেন, ‘আমার মনে হচ্ছে, ভূমিকম্প চলছে। হ্যাঁ, প্রেসবক্সে আমরা এখন ভূমিকম্প অনুভব করছি। ভূমিকম্পে যে শুধু আমরাই কাঁপছি এমন নয়, বরং পুরো কুইন্স পার্ক ওভালের মিডিয়া সেন্টার কাঁপছে।’

কম্পে মাঠের মিডিয়া সেন্টারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার যুব বিশ্বকাপের প্লেটপর্বে ৯-১২তম অবস্থানের জন্য লড়ছিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ম্যাচে ৮ উইকেটে জয় তোলে আইরিশরা। সোমবার একই মাঠে প্লেটপর্বের ফাইনাল ম্যাচ হবে।

বিষয়:আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ভূমিকম্প যুব বিশ্বকাপ-২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…