চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের সূচিকে ফালতু বললেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘সূচিটা একেবারেই ফালতু। এটা পরিবর্তন করতে হবে, তাদের (কর্তৃপক্ষকে) বুঝতে হবে আসলে তারা কী করছে।’ 

এলচের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় ২-১ গোলে জয়ে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে এভাবেই স্প্যানিশ ফুটবল ক্যালেন্ডারের  ঠাঁসা সূচির তীব্র সমালোচনা করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোস। মাত্র তিন দিন পর বৃহস্পতিবার কোপা ডেল রে’র শেষ ষোলোর লড়াইয়ে তাদের মাঠে নামতে হয়।

খেলোয়াড়দের বিশ্রাম ও ফিট রাখার স্বার্থে এলচের বিপক্ষে নিয়মিত একাদশের অনেককেই খেলাতে পারেননি আনচেলত্তি। এ জন্য তিনি সরাসরি ব্যস্ত সূচির সমালোচনায় মুখর হলেন।

কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়ার নিয়ে অবশ্য দলের প্রশংসাই করেছেন রিয়াল বস, ‘চলতি মৌসুমের মধ্যে এই ম্যাচটি আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছে। আমি খেলার আগে খেলোয়াড়দের বলেছিলাম যে এটি একটি ম্যাচ হবে। তারা ভালো করেছে।’

‘ভুল করা, গোল হজম, অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানো এসব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি জানতাম দলে আনা পরিবর্তন তাদের উৎসাহিত করবে এবং ঠিক সেটাই করেছে। এটি অসাধারণ চরিত্রের অধিকারী একটি দল, কখনোই হাল ছাড়ে না।  প্রতিকূলতার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে।’

Reneta

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গোল হজম করে চাপে পড়া রিয়াল এডেন হ্যাজার্ড এবং ইসকোর লক্ষ্যভেদে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই দুই ফুটবলার স্প্যানিশ সুপার কাপের ফাইনালের একাদশে না থাকলেও এবার সুযোগ কাজে লাগিয়ে ঠিকই দলের জয়ে দারুণ ভূমিকা রাখলেন। হ্যাজার্ড এবং ইসকোর প্রশংসা রিয়াল কোচের মুখে ঝরলেও তাদের একাদশে নিয়মিত থাকার ব্যাপারে তিনি নিশ্চয়তা দেননি।

‘হ্যাজার্ড এবং ইসকোর জন্য ম্যাচ জিতেছি এটাতে অবশ্যই দৃষ্টিপাত করতে হবে। হয়তো তারা আরও বেশি খেলার যোগ্য ছিল। কিন্তু অতীত পেছনে ফেলে আমাদের সামনে তাকাতে হবে। আমি তাদের উপর নির্ভর করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপা ডেল রেরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT