চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাগাজিনের প্রচ্ছদে স্তন্যপানের ছবি, ভারতজুড়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক, নারী
A A

ম্যাগাজিনের প্রচ্ছদে একজন মডেলের স্তন্যপানের ছবি দেয়ায় ভারতে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে অনেকে আবার একে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ওই ম্যাগাজিনের প্রশংসা করেছেন। কেরালার ‘গৃহলক্ষ্মী ম্যাগাজিন’ এই ছবি তাদের কাভারে ব্যবহার করছে।

বিবিসি জানায়, গৃহলক্ষ্মী তাদের প্রচ্ছদে মডেল গিলু জোসেফের কোলের সন্তানকে স্তন্যপান করানোর ছবি দিয়ে ক্যাপশন দিয়েছে, ‘কেরালার মা বলছেন, ওভাবে তাকাবেন না, আমরা স্তন্যপান করাতে চাই।’

ধারণা করা হচ্ছে, কোন ভারতীয় ম্যাগাজিনে নারীর স্তন্যপান করানোর ছবি প্রচ্ছদে ব্যবহার করার ঘটনা এটাই প্রথম। তবে ওই মডেল নিজে মা না হওয়ায় ঘটনাটি অস্বস্তি এবং বিতর্কের জন্ম দিয়েছে।

একজন ব্লগার লিখেছেন, আপনি ম্যাগাজিনের ভেতরে সত্যিকার মায়ের স্তন্যদানের ছবি দিয়েছেন, আর বাইরে মডেলের খোলা বুকের ছবি দিয়ে সস্তা সংবেদনশীলতা তৈরি করতে চেয়েছেন।

গৃহলক্ষ্মীর সম্পাদক অবশ্য সমালোচনার জবাব দিয়ে বলেছেন, মায়েরা যেন জনসমক্ষে সন্তানদের স্তন্যপান করতে পারেন, আমরা সে বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যই এমন উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, এক মাস আগেও জনসমক্ষে স্তন্যদানের বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টির জন্য এক ব্যক্তি তার স্ত্রীর স্তন্যদানের ছবি ফেসবুকে দেন। যদিও পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হন। এটি মাথায় রেখেই আমরা আমাদের সর্বশেষ সংস্করণে এই উদ্যোগ নিয়েছি।

অনেকেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচ্ছদ এবং মডেল গিলু জোসেফের প্রশংসা করেছেন। 

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin25
পূর্ববর্তী

ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবসম্মত নয়: বিজিএমইএ

পরবর্তী

নেইমারের পর এমবাপেকে নিয়ে অনিশ্চয়তা

পরবর্তী

নেইমারের পর এমবাপেকে নিয়ে অনিশ্চয়তা

৩ মার্চ রাজধানীতে দিনব্যাপী 'ওমেন টেক এক্সপো ২০১৮'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT