চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমী, ডিপজল আর মিমের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং শেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ন ১৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির দুই নায়িকা মৌসুমী ও মিমের সঙ্গে পরিচালকের সেলফি

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির দুই নায়িকা মৌসুমী ও মিমের সঙ্গে পরিচালকের সেলফি

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং শুরু হয় এ বছর ফেব্রুয়ারি মাসে। এরপর ঘটে গেছে নানা ঘটনা। তারকা শিল্পীদের শিডিউল পেতে হিমশিম খেতে হয় পরিচালক মনতাজুর রহমান আকবরকে। শেষ পর্যন্ত শুটিং শেষ হলো। গতকাল বৃহস্পতিবার সাভারে ডিপজলের বাড়িতে ছবির কিছু দৃশ্যের শুটিং করা হয়। এরপর বন্ধ করা হয় ক্যামেরা।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন মনতাজুর রহমান আকবর। নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য পদে মৌসুমী জয়ী হন, কিন্তু তার স্বামী সভাপতি পদপ্রার্থী ওমর সানি পরাজিত হন। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ওঠে। কিছু অনিয়ম প্রমাণিত হয়। আর সবকিছু জন্য পরাজিত প্রার্থীরা দায়ী করেন মনতাজুর রহমান আকবরকে। তখন ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শেষ করা অনিশ্চিত হয়ে পড়ে।

ছবিতে মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন খল চরিত্রাভিনেতা ডিপজল। মৌসুমী ছবিতে একজন প্রতিবাদী নারী। অটিস্টিক ভাই আর একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াই করেন।

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিংয়ের ফাঁকে দুই নায়িকা মৌসুমী ও মিম
‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিংয়ের ফাঁকে দুই নায়িকা মৌসুমী ও মিম

মৌসুমী বলেন, ‘অনেক দিন পারিবারিক গল্পের সিনেমা হচ্ছিল না। নিজের মনে একটা অতৃপ্তি তো ছিলই। এই সিনেমায় কাজ করে তার কিছুটা ঘুচল।’

মৌসুমী অভিনীত অনেক ব্যবসাসফল ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর। প্রায় এক দশক পর তারা আবার একসঙ্গে কাজ করছেন।

পরিচালক জানালেন, ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং শেষ, এখন তিনি সম্পাদনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা তার।

Reneta

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, বিদ্যা সিনহা মিম, আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।

ছবি: সংগৃহীত

Jui  Banner Campaign
ট্যাগ: মিমমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT