চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলিক সুবিধা বঞ্চিত চরাঞ্চলের কোটি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের চরাঞ্চলগুলোতে প্রায় এক কোটি মানুষের বাস হলেও মৌলিক সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত তারা। নদী ভাঙ্গনে গৃহহীন হয়ে ভাসমান অবস্থায় জীবন যাপন তাদের।

নাজুক শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে চরের মানুষ।

ন্যাশনাল চর অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী নদ-নদী বেষ্টিত বাংলাদেশের মোট ভূমির প্রায় ১০ শতাংশ চর।  দেশের ৩২ জেলার শতাধিক উপজেলার অংশবিশেষ জুড়ে বিস্তৃত এই চরাঞ্চলে প্রায় এক কোটি মানুষের বসবাস। তীব্র নদীভাঙ্গন, বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকতে হয় তাদের।

জামালপুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে চর বরুল, চর মন্নিয়া ও চর সিন্দুরতলী। নৌকা বা ট্রলারে যমুনা পাড়ি দিতে এক ঘণ্টার যাত্রা। চর বরুলে ঢুকতেই চোখে পড়ে ভাঙ্গনের শিকার মানুষদের নতুন করে ঘর বানানোর দৃশ্য।

ভাঙ্গন কবলিত এসব মানুষের চাওয়া চরের আশেপাশে স্থায়ী বেষ্টনি। চরে সবচেয়ে নাজুক স্বাস্থ্যসেবা।  কয়েকটি চর মিলিয়ে একটি কমিউনিটি ক্লিনিক। যা বেশিরভাগ সময়ই থাকে বন্ধ। জরুরী স্বাস্থ্যসেবার প্রয়োজনে পাড়ি দিতে হয় যমুনা, রাতের বেলায় যা অনেকটাই অসম্ভব।

প্রতিনিয়ত যেখানে বেঁচে থাকার সংগ্রাম, সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে যেনো প্রশ্ন তোলাও অবান্তর।  দুয়েকটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও প্রায়ই অনুপস্থিত থাকেন শিক্ষকরা।

বিদ্যুৎ সংযোগ না থাকায় সোলারেই ভরসা তাদের, তবে প্রতি ইউনিট কিনতে হয় ৩০ টাকা দরে। চরের মানুষের উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের কথা বলছে ন্যাশনাল চর অ্যালায়েন্স।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সঙ্গী ফেদেরার

পরবর্তী

সোমালিয়ায় হোটেলে হামলায় সাংবাদিকসহ নিহত ৭

পরবর্তী
সোমালিয়া-হোটেলে বোমা হামলা

সোমালিয়ায় হোটেলে হামলায় সাংবাদিকসহ নিহত ৭

ফাইল ছবি

মেট্রোরেলের ৬ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT