চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদ নবি: এক গর্বিত নায়কের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
মোহাম্মদ নবিকে ‘গার্ড অব অর্নার’ দিচ্ছেন সতীর্থরা

মোহাম্মদ নবিকে ‘গার্ড অব অর্নার’ দিচ্ছেন সতীর্থরা

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি বলেছেন, গত কয়েক বছরে দীর্ঘতম ফরম্যাটে তার দলের এই অগ্রগতি নিয়ে তিনি খুবই গর্বিত। পরে নিজের ম্যাচ সেরার পুরস্কারটা দিয়ে গর্বিত নায়ককে সম্মানিত করেছেন আফগান অধিনায়ক রশিদ খান।

বাংলাদেশকে টেস্টে হারিয়ে চমকের সঙ্গে ইতিহাস গড়েছে আফগানিস্তান। একমাত্র টেস্টে রশিদ খানের দল জয় পায় ২২৪ রানের বিশাল ব্যবধানে।

ঐতিহাসিক টেস্ট ম্যাচেই শেষবার খেলেন নবি। তাকে নিয়ে রশিদ বলেছেন, ‘নবি আমাদের মতো স্পিনারদের প্রচুর সাহায্য করেছে। যে কারণে, নবিকে আমার ম্যাচের সেরার পুরস্কারটা দিয়ে দিলাম। একটাই ভালো ব্যাপার যে, ওকে ওয়ানডে আর টি-টুয়েন্টিতে পাব।’

ক্যারিয়ারের শেষ টেস্টে ব্যাট হাতে (০, ৮) তেমন কিছু করতে না পারলেও বল হাতে চার উইকেট নেন নবি। প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন একটি উইকেট।

তবে আফগানিস্তানের হয়ে তিন ফরম্যাটের প্রতিটির অভিষেক ম্যাচেই দেখা গেছে নবিকে। গত এক দশকের বেশি সময় তিনি ও তার দল কী করেছে সেটা দেখা যায় চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর।

নবি বলেছেন, ‘আমার স্বপ্ন ছিল আফগানিস্তানের হয়ে টেস্ট ক্রিকেট খেলার। আমরা খুব অল্প সময়ে এর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি। গত ১৩ থেকে ১৪ বছর নয়, আমরা লক্ষ্যটি সাত থেকে আট বছরে অর্জন করেছি। আমরা অনেক লড়াই করেছি, মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছিল, একটি দল সমন্বয় করতে হয়েছিল। আমরা খেলেছি। আইসিসির ইন্টারকন্টিনেন্টাল কাপে তিনবারের মধ্য আমরা দুবার জিতেছি এবং একবার রানার্সআপ হয়েছি।’

Reneta

নবির কথা যেন থামছিলই না, ‘এটি খুবই ভালো ফলাফল এবং সেই কারণে আইসিসি আমাদের টেস্টের মর্যাদা দিয়েছে। আমি আফগানিস্তানের সেই প্রজন্মের অংশ হতে পেরে খুব আনন্দিত।’

মোহাম্মদ নবির সঙ্গে ট্রফি নিচ্ছেন অধিনায়ক রশিদ খান

তরুণদের জন্য সুযোগ উন্মুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গত সপ্তাহে ৩৪ বছর বয়সী এই তারকা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন, ক্রিকেটে আফগানদের ভবিষ্যৎ উজ্জ্বল।

নবির কথায়, ‘এটি একটি ঐতিহাসিক জয়, কারণ এই ফরম্যাটে আমরা নতুন এসেছি। তবে আমরা ভারত, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে মাত্র তিনটি ম্যাচ খেলেছি এবং আমরা দুটিতে জিতেছি। এর অর্থ হল আমরা এই ফরম্যাটে ভালো এবং আমাদের ঘরোয়া কাঠামো শক্তিশালী।’

দেশের তরুণ ক্রিকেটার নিয়ে নবির কথা, ‘তরুণরা যেভাবে খেলছে, যেভাবে তারা কন্ডিশনের সাথে সামঞ্জস্য করছে, এটি সত্যিই একটি দুর্দান্ত দল। এই ফরম্যাট তরুণদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। আমার পরিকল্পনা হল তরুণরা আমাদের জন্য ভবিষ্যৎ হবে এবং পরবর্তী টেস্টের জন্য তাদের প্রস্তুত হওয়া উচিত। এ কারণেই আমি টেস্ট ম্যাচ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ওয়ানডে ও টি-টুয়েন্টিতে মনোনিবেশ করব।’

বৃষ্টি বিঘ্নিত শেষদিন জিততে হলে আফগানদের দরকার ছিল ৪ উইকেট। ক্রিজে ছিলেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। বাংলাদেশ অধিনায়ক কোনো প্রতিরোধই গড়তে পারেননি।

বাংলাদেশের বাকি চার উইকেটের মধ্যে একাই তিন উইকেট নিয়ে আফগানিস্তানকে জেতান রশিদ। প্রথম ইনিংসে ছিল ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে আফগান স্পিনার নেন ৬। সব মিলিয়ে ১০৪ রানে ১১ উইকেট। এতেই শেষ নয়, ইমরান খান ও অ্যালান বর্ডারের পর অধিনায়ক হিসেবে অভিষেকেই ১০ উইকেট ও হাফসেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন রশিদ।

বছর দেড়েক আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এখনো পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে। চলতি বছর ভারতের বিরুদ্ধে ছিল তাদের প্রথম টেস্ট। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল তারা। এবার বাংলাদেশের মতো দলকে হারিয়ে দিলেন রশিদরা।

জয়ের পর মোহাম্মদ নবিকে নিয়ে সতীর্থদের উল্লাস

রশিদ এক টেস্টের সিরিজ জেতার পর বলেছেন, ‘বাংলাদেশের মতো বড় দলকে হারিয়ে টেস্ট জেতা আমাদের কাছে অবশ্যই বিরাট ব্যাপার। এই ফরম্যাটে আমরা নতুন। তবে, ক্যারিয়ারে এমন উত্তেজক ম্যাচ আমি আর কখনো খেলিনি।’

সঙ্গে তার সংযোজন, ‘ম্যাচটাতে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তবে, ব্যাটসম্যানদের আলাদা করে কৃতিত্ব দিতেই হবে। ওরা বোলারদের লড়াই করার মতো যথেষ্ট রান এনে দিয়েছিল।’

বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে তিন আফগান ক্রিকেটারের অভিষেক হয়েছিল। ইব্রাহিম জাদরান, কাইস আহমেদ, জহির খানদের পারফরম্যান্সে সন্তুষ্ট। রশিদ বলেছেন, ‘তরুণ ক্রিকেটাররাই ভবিষ্যৎ আফগানিস্তানের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT