চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানের দিনে জয় পেয়েছে শাইনপুকুরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ের দিনে জয় পেয়েছে লিগের নবাগত দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবও। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারায় মোহামেডান। কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় শাইনপুকুর।

বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ২৫৯ রান করে প্রাইম ব্যাংক। খেলার শুরুতেই তাসের ঘরের মত ধস নামে প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইনআপে। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই উইকেট হারায় তারা। পরে ৩৬ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমত ধ্বংসস্তুপে চলে যায় প্রাইম ব্যাংক।

চরম বাজে শুরুর পর দলকে পথ দেখান আল-আমিন ও আরিফুল হক। দুজনে মিলে গড়েন ১৫৯ রানের জুটি। ৮৭ রান করে আরিফ আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আল-আমিন। ১২৬ বলে নয়টি চার ও তিন ছক্কায় ১১০ রান করেন তিনি। আর ঠিক ১০০ বলে সমান চারটি করে চার ও ছক্কায় ৮৭ রান করেন আরিফ।

মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম ৩টি, বিপুল শর্মা ও কাজী অনিক দুটি করে উইকেট নেন।

প্রাইম ব্যাংক ইনিংসের জবাব দিতে নেমে ওপেনিংয়ে ৬০ রানের জুটি গড়েন দুই ভাই জনি ও রনি তালুকদার। জনি ১৫ রানের আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন রনি। শেষ পর্যন্ত আউট হন ৬০ রান করে।

তালুকদার ভাইদের পর মিডলঅর্ডারে রকিবুল হাসানের দলীয় সর্বোচ্চ ৬৪ রানের সঙ্গে মোহাম্মদ এনামুলের অপরাজিত ৩২ ও তাইজুল ইসলামের ৩৫ রানে ৭ বল ও ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মোহামেডান।

Reneta

প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও দেলেয়ার হোসেন।

মূর্তিকারিগর

আর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ২৩২ রান করে কলাবাগান। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান আকবর-উর-রেহমান। হাফসেঞ্চুরি করেন মাহমুদুল হাসান (৫২) । এছাড়া ৪৭ রানে অপরাজিত থাকেন আবুল হাসান। তবে হিসাবের খাতা খুলতে পারেননি মোহাম্মাদ আশরাফুল।

শাইনপুকুরের শুভাগত হোমের ৩ উইকেটে পাশপাশি দুটি করে উইকেট নেন সুজন হাওলাদার ও নাঈম ইসলাম জুনিয়র।

২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দল আর নিজের খাতা খোলার আগে আউট হন সাব্বির হোসেন। শুরুর এই ধাক্কা সামলে দেন সাদমান ইসলাম (৩৭) ও ভারতীয় ব্যাটসম্যান উদয় কুল (৩৪) । তবে জয়ের রাস্তাট সহজ করে দেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। তৌহিদ ৬৩ রানে আউট হলেও ৬৭ রানে অপরাজিত থাকেন আফিফ। শেষ দিকে অপরাজিত ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শুভাগত হোমও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেডান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিএনপির কর্মসূচিতে পুলিশের জলকামান

পরবর্তী

কোটা ব্যবস্থায় বাড়ছে বৈষম্য, ক্ষোভ

পরবর্তী
কোটাবিরোধী আন্দোলন

কোটা ব্যবস্থায় বাড়ছে বৈষম্য, ক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT