চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানের জয়রথ থামাল রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রূপগঞ্জের সামনে মোহামেডানের দেয়া তিনশ ছুঁইছুঁই লক্ষ্য। শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে কাজটা মোটেও সহজ ছিল না। আজমীর আহমেদ শুরুতেই রানআউট হয়ে ফেরায় আরও কঠিন হয়ে যায় ২৯৫ রান তাড়ার স্বপ্ন। তবে নাঈম ইসলাম, মুমিনুল হক, রিশি ধাওয়ানের ফিফটি ও জাকের আলী অনিকের ২৬ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংসে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

ঢাকা প্রিমিয়ার লিগে টানা তিন জয়ে উড়ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার চতুর্থ রাউন্ডের ম্যাচে তাদের মাটিতে নামিয়ে আনল রূপগঞ্জ। ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রানের লক্ষ্য তাড়া করে তারা।

দলকে জয়ের খুব কাছে রেখে রানআউট হন রূপগঞ্জের অধিনায়ক নাঈম। ৯২ বলে ৮৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।

ক্রাইস্টচার্চের দুঃস্বপ্ন ভুলে ঢাকা লিগে প্রথম ম্যাচ খেলতে নামা টেস্ট দলের খেলোয়াড় মুমিনুল করেন ৫৫। ভারতীয় রিক্রুট ধাওয়ানের ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া মোহাম্মদ নাঈম শেখ ৩৩ ও শাহরিয়ার নাফীসের ২৫ রানের ইনিংসও রূপগঞ্জের জয়ের পথে রাখে দারুণ ভূমিকা।

মোহামেডান পেসার শফিউল ইসলাম দুটি ও আলাউদ্দিন বাবু নেন একটি করে উইকেট। রূপগঞ্জের তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রানআউট হয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদের সেঞ্চুরি ও নাদিফ চৌধুরীর ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে মোহামেডান।

১২৬ বলে ১০৭ রানের ইনিংস খেলে আউট হন মোহামেডান ওপেনার মজিদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরি পাওয়ার ম্যাচে মারেন ৫টি চার ও ৩টি ছক্কা।

মাঝপথে নেমে ৪৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে মোহামেডানের সংগ্রহ তিনশর কাছে নিয়ে যান নাদিফ। এ ডানহাতি ব্যাটসম্যান মারেন ৪টি করে চার ও ছক্কা।

পেসার মোহাম্মদ শহিদ ৩ উইকেট নিলেও রান দেয়ায় ছিলেন খরুচে। ১০ ওভারে দেন ৭০। ধাওয়ান ও মুক্তার আলী নেন একটি করে উইকেট।

ট্যাগ: ডিপিএলমোহামেডানরূপগঞ্জলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানে ঠাসা ম্যাচে জয়টা প্রাইম ব্যাংকের

পরবর্তী

খালেদা জিয়ার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না: ফখরুল

পরবর্তী

খালেদা জিয়ার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না: ফখরুল

‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির প্রসারে মনযোগ দিতে হবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT