চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহনবাগানের কাছে বসুন্ধরার অসহায় আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে অসহায় আত্মসমর্পণ করল বসুন্ধরা কিংস। অরক্ষিত ডিফেন্স, ফাঁকা মিডফিল্ড এবং বাজে পাসিংয়ের সুযোগ নিয়ে হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার লিসটন কোলাকো। ব্যবধান বাড়িয়ে নিয়েছেন ডেভিড উইলিয়াম।

কলকাতার সল্টলেকে ৪-০ ব্যবধানের হারে পরের পর্বে ওঠার অনিশ্চয়তায় পড়েছে বসুন্ধরার। নিজেদের শেষ ম্যাচে ২৪ তারিখ গোকুলম কেরালা এফসির বিপক্ষে লড়বে অস্কার ব্রুজেনের শিষ্যরা।

ভারতের দলটির বিপক্ষে এদিন দারুণ শুরু পায় কিংসরা। মোহনবাগান রক্ষণভাগের ভুলে প্রথম মিনিটেই দারুণ সুযোগ আসে দলনেতা রবসন রবিনহোর। ফাঁকায় পেয়েও তার শট জালের খানিকটা বাইরে দিয়ে বের হলে হতাশ হতে হয় ব্রাজিলিয়ানকে।

ম্যাচের এগারো মিনিটের মাথায় সল্টলেকে ঝড়-বৃষ্টি শুরু হলেও প্রথমে খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। পরে বৃষ্টির তোড় বাড়লে ৪৫ মিনিটের বেশি সময় বন্ধ রাখা হয় ম্যাচ।

বৃষ্টি বাধার পর ভিন্ন রূপে মাঠে ফিরে মোহনবাগান। একের পর এক আক্রমণে তটস্থ রাখে কিংসদের রক্ষণভাগ। বসুন্ধরাও পাল্টা আক্রমণ চালিয়ে রাখে। তবে তাদের ভাগ্য সহায় থাকেনি এদিন। ১৮ মিনিটে রবিনসনের ফ্রি কিক ফেরত আসে পোস্টে লেগে। খুব কাছে থেকেও মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সেখানে দাঁড়ানো তারিক কাজী। এক মিনিট পর রিমন হোসেনের দুরপাল্লার শট দারুণ দক্ষতায় রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক আনোয়ার শেখ।

ফিরতি আক্রমণে ২৫ মিনিটে এগিয়ে যায় ভারতের দলটি। ডিবক্সে বিশ্বনাথ ঘোষের ভুলে সহজ সুযোগ পায় ভারতীয় স্ট্রাইকার লিসটন কোলাকো। দারুণ এক প্লেসিং শটে দলকেও এগিয়ে দেন তিনি। আট মিনিট পর ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন লিসটন। বসুন্ধরা ডিফেন্সের আরেক ভুলে বল ফাঁকায় পেয়ে আনিসুর রহমান জিকোকে দর্শক বানিয়ে বল জালে পাঠান মোহনবাগানের এই স্ট্রাইকার।

Reneta

প্রথমার্ধে বেশকিছু সুযোগ আসলেও ২-০ তেই পিছিয়ে থাকে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় দারুণ সুযোগ তৈরি করেছিল ইয়াসিন আরাফাত। ডি-বক্সের ভিতর থেকে নেয়া তার জোরালো শট মোহনবাগানের গোলরক্ষক ঠেকিয়ে দেন কর্ণারের বিনিময়ে।

দুই মিনিট পর নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূরণ করে বসুন্ধরাকে হতাশ করেন লিসটন। মোহনবাগানের মানভিরের সঙ্গে বল দখল করতে গিয়ে খালিদ শাফি পড়ে গেলে বল বাড়ান লিসটনের উদ্দেশ্যে। সেখানে দারুণ এক প্লেসমেন্টে বল জালে পাঠান হ্যাটটিকম্যান।

তিন মিনিট পর রবসনের দারুণ এক ফ্রি কিক মাথা ঠিকঠাক ছোঁয়াতে পারেননি ইয়াসিন আরাফাত। ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এলোমেলো ফুটবল খেলছিল কিংসরা। এর মাঝে ৬৪ ও ৬৬ মিনিটে দুবার বল ফাঁকায় পেয়েছিলেন লিসটন।

লিসটন ফিনিশিং না করতে পারলেও ৭৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন ডেভিড উইলিয়াম। তারিক কাজী ও সোহেল রানা বক্সে থাকলেও তারা পিছলে পড়ে যান। তাতে দারুণ সুযোগ হয় ডেভিডের। দারুণ এক শটে বল জালে পাঠান মোহনবাগানের এই খেলোয়াড়।

৮০ ম্যাথিউর বদলি হিসেবে মাঠে নামেন এলিটা কিংসলে। এএফসি কাপে প্রথমবার মাঠে নেমেও ঠিকঠাক কাজ করতে পারেননি এই বাংলাদেশি। ৮২ মিনিটে মতিন মিয়ার বাড়ানো বল ফাঁকায় পেয়েও ব্যর্থ হন কিংসলে।

বাকিটা সময়ে আক্রমণের ধার বাড়ালেও জালের দেখা পায়নি মোহনবাগান। শেষ সময়ে সুযোগ আসলেও মিস করে গোলশূন্যই থাকে বসুন্ধরার স্কোরলাইন।

দুই ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহনবাগান। দুইয়ে এক ম্যাচের একটিতে জয় পাওয়া গোকুলম আছে ৩ পয়েন্ট নিয়ে। বসুন্ধরা গোল ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে রয়েছে। রাতে মাজিয়া স্পোর্টসের সঙ্গে খেলবে গোকুলম কেরালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপকিংসলেকেরালাতারিকবসুন্ধরামোহনবাগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT