চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফি-সানচেজের গোলে আর্সেনালের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উওর লন্ডনের দুই দল। নগর প্রতিদ্বন্দ্বী হওয়ায় কে বেশি শক্তিশালী তা দেখিয়ে দেওয়ার প্রবণতা থাকে আর্সেনাল-টটেনহ্যাম হটস্পার দুদলেরই। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম দেখায় জয়টা নিজেদের পক্ষে নিয়েছে আর্সেনাল।

শনিবার স্কোদ্রান মোস্তাফি ও অ্যালেক্সিস সানচেজের গোলে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।

ঘরের মাঠ এমিরেটসে প্রতিপক্ষের চেয়ে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজ করেছে আর্সেনাল। ম্যাচের ৩৬ মিনিটে সানচেজের ফ্রি-কিক থেকে মাথা ছুঁয়ে গানারদের এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার মোস্তাফি।

প্রথম গোলে প্রত্যক্ষ অবদান রাখার ৫ মিনিট পর গোলের স্বাদ পেয়েছেন সানচেজ নিজেও। অ্যালেক্সান্ডার ল্যাকাজেত্তের রক্ষণ চেরা পাসে পা ছুঁয়ে দলকে ২-০তে এগিয়ে নেন চিলিয়ান ফরোয়ার্ড।

অথচ ম্যাচে প্রথম গোল পেতে পারতো টটেনহ্যামই। ৩৩ মিনিটে স্পার মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের শট ফিরেছে বারে লেগে। দ্বিতীয়ার্ধে আর তেমন সুযোগ পাওয়া হয়নি অতিথিদের। আর গোল পায়নি আর্সেনালও। তাতে হাসিমুখে মাঠ ছাড়তে কোন বেগও পেতে হয়নি গানারদের।

এই হারে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে টটেনহ্যাম। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৩১ পয়েন্টে আছে সবার ওপরে।

ট্যাগ: আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যাম হটস্পার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানুশি চিল্লার

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার

পরবর্তী
চাঁপাইনবাবগঞ্জের আধুনিক মাছের খামার, জলাশয় ও মাছের পুকুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার

ঢাকা লিট ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ঢাকা লিট ফেস্ট

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT