চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাওয়ারের জায়গায় মোস্তাফিজ-তাসকিনদের কোচ ও’ডনেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছিল রংপুর রেঞ্জার্স। জিম্বাবুয়ের সাবেক এ ক্রিকেটার ছিলেন প্লেয়ার্স ড্রাফটেও। শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি আসতে পারছেন না। ফ্লাওয়ারের জায়গায় আসবেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল।

রংপুর রেঞ্জার্সের পরিচালক আকরাম খান মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘ফ্লাওয়ার শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সে আমাদের কাছে দুঃখপ্রকাশ করল। আমরা নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেলকে নিশ্চিত করেছি। সে দুই-তিন দিনের মধ্যে চলে আসবে। ফ্লাওয়ারকে আমরা আর পাচ্ছি না।’

ও’ডনেল কাজ করেছেন অকল্যান্ডের হয়ে। টি-১০ লিগ ও আবুধাবি টি-টুয়েন্টিতে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম, আরাফাত সানি, সঞ্জিত সাহাদের মতো ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে রংপুর। বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ নবী, শাই হোপরা। ড্রাফটের বাইরে থেকে তারা নিয়েছে পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে।

দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। স্পিন বোলিং কোচ থাকবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে থাকবেন জাতীয় দলে কাজ করা শ্রীনিবাসন চন্দ্রশেখরন।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রংপুর রেঞ্জার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT