ক্রিকেট

মোস্তাফিজ ছন্দে ফেরায় স্বস্তিতে রংপুর

মোস্তাফিজ ছন্দে ফেরায় স্বস্তিতে রংপুর

একটু দেরিতে হলেও বিপিএলে ছন্দে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। শুরুর চার ম্যাচে ৪ উইকেট পাওয়া এ বাঁহাতি পেসার শেষ তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

মোস্তাফিজ বোলিংয়ের মতোই টুর্নামেন্টের মাঝামাঝিতে এসে খোলস খুলেছে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। শেষ তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা।

সোমবার রংপুর ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানীর দল সিলেট থান্ডারকে। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচ শেষে রংপুরের বাঁহাতি স্পিনার আরাফাত সানি জানান মোস্তাফিজের ছন্দ ফেরা দলকে উজ্জীবিত করছে, ‘মোস্তাফিজ সবসময়ই ভালো বোলার। মাঝখানে একটু ব্যাডপ্যাড চলছিল, ও আবার ঘুরে দাঁড়িয়েছে। শেষ দুটি ম্যাচে ভালো বল করছে। মূলত চট্টগ্রাম পর্ব থেকেই মোস্তাফিজ ভালো বোলিং করাটা শুরু করেছে, সাধারণত যেভাব বল করে। মোস্তাফিজের ছন্দে ফেরা আমাদের বাড়তি পাওয়া।’

প্রথম ম্যাচে মোস্তাফিজ ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। পরের তিন ম্যাচে দুটি উইকেট পেলেও ছিলেন খরুচে। মোস্তাফিজের মতো বিবনই থাকে দলের পারফরম্যান্স। টানা চার ম্যাচ হারের চট্টগ্রাম পর্বে প্রথম জয়ের দেখা পায় রংপুর।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল বিপিএল-২০১৯ মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…