চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ৪ ওভারেই জিতে যায় রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে বল হাতে দারুণ করছেন মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ ব্যাটাররা হিমশিম খাচ্ছেন। রংপুর রাইডার্স ৫ ম্যাচের ৪টি জিতেছে, ৫ ম্যাচেই বল হাতে ছাপ রেখেছেন বাঁহাতি পেসার। কাটার মাস্টারের ৪ ওভারেই জিতে যায় রংপুর, বলছেন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং কোচ তুষার ইমরান।

বিপিএলে এপর্যন্ত ৫ ম্যাচে ১৯ ওভার বল করেছেন মোস্তাফিজ। ৬.৯৪ ইকোনমি রেটে ১৩২ রান খরচায় নিয়েছেন ৯ উইকেট। শেষ দু-ওভারে মোস্তাফিজের বোলিং বেশ কার্যকরী হচ্ছে। ম্যাচের ফলাফলও নির্ধারণ করে দিচ্ছে সেটি।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের কাছে ৫ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে আসেন তুষার ইমরান। জানালেন, তাদের হারের কারণ মোস্তাফিজই।

বলেছেন, ‘মোস্তাফিজের বিপরীতে সব টিমই স্ট্রাগল করছে, লাস্ট চারটা ওভার। গতদিনও আমরা দেখেছি শেষ দুটা ওভারে সে মাত্র ৬ রান দিয়েছে। লাস্ট ওভারে চারটা রান, তার আগের ওভারে দুই রান। সুতারং, রংপুর এখানেই জিতে যাচ্ছে। প্রতিটা দিনের লাস্ট চার থেকে পাঁচ ওভারে কেউ আসলে বেশি রান করতে পারছে না। যদি ভালো স্টার্টও করে তারপরও ১৫ ওভার পর থেকে স্ট্রাগল শুরু করে ওর বলে। আমার কাছে মনে হচ্ছে আমরাও এখানে একটু ফেইল করে ফেলেছি।’

সিলেটের উইকেট মোস্তাফিজের বোলিংয়ের জন্য আদর্শ বলছেন তুষার, ‘যে ধরনের উইকেটে খেলা হচ্ছে আসলে মোস্তাফিজের জন্য আদর্শ উইকেট। এই উইকেটে তার কাটারটা ধরে। মোস্তাফিজ জোরের ওপর এসে কাটারটা করলে আসলে কঠিন হয়ে যায় ব্যাটারদের জন্য। মানে কন্ডিশনের জন্য মোস্তাফিজ একটু বেনিফিট পাচ্ছে।’

রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলও বলছেন একই কথা। তার ভাষ্যে, ‘বিশেষ করে শেষ ম্যাচে যেভাবে আসলে আমরা জিতেছি ঢাকার সাথে, এটা অসাধারণ একটা জয়। বিশেষ করে মোস্তাফিজ যে শেষ দুই ওভার বল করেছে। ও তো বিশ্বচ্যাম্পিয়ন। মনে করি, এই ফরম্যাটের জন্য ও অনেক গুরুত্বপূর্ণ বোলার যেকোনো টিমে। আমরা খুবই ভাগ্যবান যে মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নিতে পেরেছিলাম। প্রত্যেকটা ম্যাচেই তাকে যে কারণে আমাদের নেয়া হয়েছে সেই পারফরম্যান্সটা আমরা পাচ্ছি তার থেকে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটবাংলাদেশবিসিবিমোস্তাফিজরংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফ্যামিলি কার্ডের আবেদন করবেন যেভাবে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT