চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ২ উইকেট, বড় জয়ে প্লে অফের লড়াইয়ে চেন্নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে ২ উইকেটের দেখা পেলেন মোস্তাফিজুর রহমান। রান বন্যার আইপিএলে বোলিংয়ে নিয়ন্ত্রিতও ছিলেন। কাটার মাস্টার ২.৫ ওভারে ১৮ রানের বেশি খরচ করেননি । ব্যাটার-বোলারদের দাপুটে পারফরম্যান্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলের প্লে অফের পথে এগিয়েছে বাংলাদেশি পেসারের দল চেন্নাই সুপার কিংস।

চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই ৩ উইকেটে ২১২ রানের বড় স্কোর পায়। জবাবে হায়দরাবাদ ১৮.৫ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায়।

এ জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে চেন্নাই। সমান খেলায় ১০ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় চারে হায়দরাবাদ। সবার আগে প্লে অফের টিকিট কাটা রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

ওপেনার আজিঙ্কা রাহানে দলীয় ১৯ রানের মাথায় ফিরলেও দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন ঋতুরাজ গায়কোয়াড় ও ড্যারিল মিচেল। এই দুই ব্যাটারের ১০৭ রানের জুটিতে স্বাগতিকরা বড় রানের ভিত পায়।

মিচেল ৩২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫২ রানে সাজঘরে ফেরেন। এরপর শিভম দুবেকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন ঋতুরাজ। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া ঋতুরাজ ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন।

দুবে ২০ বলে এক চার ও চার ছক্কায় ৩৯ ও মহেন্দ্র সিং ধোনি দুই বলে এক চারে ৫ রানে অপরাজিত থাকেন।

Reneta

হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও জয়দেব উনাদকাট।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো অরেঞ্জ আর্মিরা কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। দলের হইয়ে সর্বাধিক ৩২ রান করেন এইডেন মার্করাম। তার স্বদেশি হেনরিখ ক্লাসেনের ব্যাটে আসে ১৯ রান।

প্রথম দুই ওভারে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। তৃতীয় ওভারে এসে তার জোড়া আঘাতে থামে অতিথিদের ইনিংস। ১৯তম ওভারে দ্বিতীয় বলে তিনি শাহবাজ আহমেদকে ফেরান। তার ক্যাচ নেন মিচেল। এই ক্যাচে তিনি মোট পাঁচবার বল তালুবন্দি করেন। পঞ্চম বলে কাটার মাস্টারের শিকার জয়দেব উনাদকাট। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী তার ক্যাচ নিলে খেলা শেষ হয়।

চেন্নাইয়ের হয়ে ৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট নেন তুষার দেশপান্ডে। লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ২ ওভারে ১৭ রানে পান ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪চেন্নাই সুপার কিংসমোস্তাফিজলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একুশে পদকজয়ী অধ্যাপক প্রণব কুমার বড়ুয়া’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

রাত ১১টার পর রাস্তার পাশের চায়ের দোকান বন্ধ: ডিএমপি কমিশনার

পরবর্তী

রাত ১১টার পর রাস্তার পাশের চায়ের দোকান বন্ধ: ডিএমপি কমিশনার

ইউপি নির্বাচনে ভোট গণনা নিয়ে সংঘর্ষ, গুলিতে বৃদ্ধ নিহত

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT