চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ‘ফিফটি’, সেঞ্চুরির অপেক্ষায় মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ম্যাচ খেলায় অসাধারণ এক মাইলফলক ছুঁতে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামলেই বাংলাদেশ অধিনায়কের পাশে সংখ্যাটা হবে ১০০। আর ফিফটি পূর্ণ হয়ে গেছে মোস্তাফিজুর রহমানের।

বাংলাদেশ এপর্যন্ত খেলেছে ১০৯টি টি-টুয়েন্টি। যার ৯৯টিতেই ছিলেন মাহমুদউল্লাহ। ৫০ টেস্ট, ২০০ ওয়ানডে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান সংক্ষিপ্ত সংস্করণে সেঞ্চুরি ছুঁতে চলেছেন পরের ম্যাচেই।

একশ কিংবা তার বেশি টি-টুয়েন্টি খেলা ক্রিকেটার আছে মাত্র ৭জন। বাংলাদেশের প্রথম ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মাহমুদউল্লাহ।

তার টি-টুয়েন্টি অভিষেক ২০০৭ সালের ১ সেপ্টেম্বর, কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে। ১৪ বছর পর আরেকটি সেপ্টেম্বরেই সেঞ্চুরি পূর্ণ হতে চলেছে তার।

তামিম ইকবালকে (১,৭০১) ছাড়িয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন মাহমুদউল্লাহ (১,৭০২)। বাংলাদেশ অধিনায়কের সামনে আছেন কেবল সাকিব আল হাসান (১,৭৫৫)।

শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলার মধ্য দিয়ে টপকে যান তামিমকে।

শুক্রবার মিরপুরে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি খেলার মধ্য দিয়ে ফিফটি পূর্ণ করেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের ২০১৫ সালের এপ্রিলে শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ঘটে।

ট্যাগ: তামিমমাহমুদউল্লাহমুশফিকমোস্তাফিজলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমকে ছাড়িয়ে সাকিবের কাছে মাহমুদউল্লাহ

পরবর্তী

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা আব্দুর রহিমের ৫ম মৃত্যুবার্ষিকী কাল

পরবর্তী

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা আব্দুর রহিমের ৫ম মৃত্যুবার্ষিকী কাল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয় সিরিজ জয়ের সামনে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬

আজ মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেলের প্রস্তাব: কার্যকর হবে যেভাবে

আগস্ট ৩১, ২০২৬

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT