চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের দুর্দান্ত শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পিএসএলের উদ্বোধনী দিনে তামিম ইকবাল পেশোয়ারের হয়ে মাত্র ১১ রানে ফিরেছেন। দ্বিতীয় দিনে দারুণ করলেন মোস্তাফিজুর রহমান। টাইগারদের তারকা পেসার লাহোরের হয়ে প্রথম ম্যাচে আঁটসাঁট বোলিংয়ের পাশাপাশি নিয়েছেন ২টি উইকেট।

শুক্রবার দুবাইয়ে মুলতান সুলতানসের বিপক্ষে নেমেছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। শুরুতে ব্যাট করে মুলতান ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহই গড়েছে। সেটা আরও বাড়তে দেননি লাহোরের দিনের সেরা বোলার মোস্তাফিজ।

ফিজ এদিন ৪ ওভারের কোটা পূরণ করে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মুলতানের সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান কাটার মাস্টার। ৫ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬৩ করা উদ্বোধনী সাঙ্গাকে ফখর জামানের ক্যাচে পরিণত করেন ফিজ।

বাঁহাতি পেসারের প্রথম উইকেটটি আসে আরেক উদ্বোধনী আহমেদ শেহজাদকে সাজঘরে ফিরিয়ে। ৩৩ বলে ৩৮ করা শেহজাদকে উইকেটরক্ষক উমর আকমলের গ্লাভসে জমা করেন মোস্তাফিজ।

মোস্তাফিজ এদিন বল হাতে পান পঞ্চম ওভারে। দ্বিতীয় বলে কিপারের মাথার ওপর দিয়ে একটি বাই থেকে চার হয়। পঞ্চম বলে একটি বাউন্ডারি মারেন সাঙ্গাকারা। ওই ওভারে আসে ১০ রান।

মূর্তিকারিগর

Reneta

পরে আবার তাকে ১১তম ওভারে ডাকেন অধিনায়ক। ওই ওভারের প্রথম বলে শেহজাদের উইকেট। পঞ্চম বলে একটি বাউন্ডারি হাঁকান শোয়েব মকসুদ। সেই চার রানেই এক উইকেটের ওভার কাটে।

শেষদিকে ১৭তম ওভারে আবারও ডাক পড়ে। দ্বিতীয় বলে ছয় মারেন সাঙ্গা। পঞ্চম বলে শোধ তোলেন ফিজ, সাঙ্গাকে ফিরিয়েই। এক উইকেটের ওভারে ১০ রান খরচ। আর ১৯তম ওভারে ব্র্যাভো ও মালিককে নাচিয়ে মাত্র ৩ রান খরচ করে দুর্দান্ত দিনটার কোটা শেষ করেন।

ফিজের দিনে ইয়াসির শাহও দারুণ বল করেছেন, ৪ ওভারে ২৭ রানে এক উইকেট তার। সুনিল নারিন ৩২ রান দিয়ে উইকেটশূন্য।

সেখানে মুলতানের সংগ্রহটা যে শেষঅবধি পৌনে দুইশর কাছে গেল তাতে বড় অবদান থাকল শোয়েব মালিকের। অধিনায়ক শেষ ওভারে রানআউট হওয়ার সময় ২ চার ও ৩ ছক্কায় ২৮ বলের ঝড়ে ৪৮ রান করে গেছেন।

ফিজদের ১৩৬ রানে অলআউট করে দিয়ে পরে ৪৩ রানে ম্যাচটা জিতেছে শোয়েব মালিকের দলই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএলমোস্তাফিজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT