চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের চোট মিরাজের কাঁধে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ দল থেকেই ডান কাঁধে চোট বয়ে বেড়াচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে চোটের মাত্রা বাড়ায় এ অফস্পিনার শরণাপন্ন হয়েছেন দেবাশীষ চৌধুরীর। বিসিবি চিকিৎসক জানালেন, মিরাজের চোটের ধরণ মোস্তাফিজের সেরে ওঠা চোটের মতো।

বোলিং করতে খুব একটা সমস্যা না হলেও থ্রোয়িং করতে বেশ সমস্যা হচ্ছে মিরাজের। যে কারণে প্রিমিয়ার লিগ শেষ করে আছেন বিশ্রামে। খেলতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট লিগে। চোটের ধরন বলছে, লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ২০ বছর বয়সী এ অলরাউন্ডারকে।

দুই বছর আগে কাঁধের চোটে পড়া মোস্তাফিজুর রহমানের করাতে হয়েছিল অস্ত্রোপচার। তার আগে ইনজেকশন পুশ করে সারানোর চেষ্টা হয়েছিল বাঁহাতি পেসারকে। মিরাজের ক্ষেত্রেও একই ব্যবস্থাপত্র দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

Banglabid

‘মিরাজের ডান কাঁধে ইনজুরি। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই ওকে এটা ভোগাচ্ছে। চিকিৎসাও হয়েছে। মোটামুটি ম্যানেজেবল অবস্থায় ছিল। সম্প্রতি ওর থ্রোয়িংয়ে সমস্যা হচ্ছিল। এমআরআই করিয়েছে, তাতে ল্যাবরাল টিয়ার ধরা পড়েছে। আমরা কনজারভেটিভ উপায়ে চেষ্টা করছি ম্যানেজ করার জন্য। ইনজেকশন অথবা ফিজিওথেরাপি দিয়ে ম্যানেজ করার জন্য। তাতে ব্যথা না কমলে বা সমস্যা থেকে গেলে পরবর্তীতে অপারেশনে যেতে হবে।’ -জানান দেবাশীষ চৌধুরী।

‘শিগগিরই ওকে ‘পিআরপি’ ইনজেকশন দেয়া হবে। এ ইনজেকশন দু-তিনবার ব্যবহার করতে হবে। ফল পেতে দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে। এরপরই জানতে পারব, কনজারভেটিভ পদ্ধতিতে কতটা সফল হতে পারছি আমরা। মোস্তাফিজের অপারেশন করতে হয়েছে, অনেকটা কাছাকাছি ধরণেরই ইনজুরি এটা। মোস্তাফিজের ক্ষেত্রেও কনজারভেটিভ পদ্ধতিতে চেষ্টা করেছিলাম। সফল না হওয়াতে পরে অপারেশন হয়। মিরাজের ক্ষেত্রেও আমরা সেটি করছি। ইনজেকশনের ফল দেখলে বোঝা যাবে, অপারেশন লাগবে কিনা।’ -যোগ করেন দেবাশীষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভারত থেকে সরে আরব আমিরাতে এশিয়া কাপ

পরবর্তী

ইয়াবা পাচারের দায়ে ২ রোহিঙ্গা যুবকের ১০ বছরের কারাদণ্ড

পরবর্তী
ফাইল ফটো

ইয়াবা পাচারের দায়ে ২ রোহিঙ্গা যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজের রেকর্ডই ছোঁয়ার অপেক্ষায় রোনালদো

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT