চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে পাচ্ছে খুলনা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:২৪ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট কাটিয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের ফেরার ম্যাচে খুলনা বিভাগীয় দলের স্কোয়াডে যোগ হচ্ছেন ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করে আসা মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব।

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলার পরিকল্পনা ছিল মোস্তাফিজের। কিন্তু কোমরের চোট শতভাগ সেরে না ওঠায় জাতীয় দলের ফিজিও জুলিয়ান তাকে প্রথম ম্যাচের ভেন্যু খুলনায় যেতে বারণ করেন। তবে দ্বিতীয় ম্যাচে ফিজকে খেলার ছাড়পত্র দেয়া হয়েছে। ফিটনেসের ছাড়পত্র পেতে গত কয়েকদিন মিরপুরে কোমরের ড্রিল করেছেন তিনি। রোববারও তাকে দেখা যায় একাডেমি মাঠে।

চ্যানেল আই অনলাইনকে মোস্তাফিজ জানান, ‘জাতীয় লিগে আমার প্রথম লক্ষ্য থাকবে দিনে ১৫ ওভার বোলিং করা। নতুন বল নাকি পুরনো বলে বোলিং, এসব নিয়ে ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যখন যেভাবে চাইবে সেটাই করার চেষ্টা করব।’

হোম ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার পরের ম্যাচ ১৭ অক্টোবর। প্রতিপক্ষ জাতীয় লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। মোস্তাফিজ, বিজয়, মিঠুন, সোহান ও আফিফ খুলনার উদ্দেশে রওনা হবেন সোমবার।

শ্রীলঙ্কায় চার দিনের ম্যাচের সিরিজ খেলে আগেই দেশে ফেরা মিরাজ আছেন খুলনাতেই। রোববার বিকেলে খুলনা-রংপুরের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে অনুশীলন করেছেন মাঠে। খুলনা বিভাগীয় দলের ম্যানেজার মোস্তাফিজুর রহমান বাবলু চ্যানেল আই অনলাইনকে দিয়েছেন এসব তথ্য।

মোস্তাফিজ ও মিরাজ আগে থেকেই অন্তর্ভুক্ত ছিলেন খুলনার ১৪ সদস্যের স্কোয়াডে। যোগ হয়েছেন নতুন চার ক্রিকেটার। তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, হাসানুজ্জামান ও অমিত মজুমদারকে। প্রথম ম্যাচে ভালো করায় রবিউল ইসলাম রবি, ইমরান উজ জামান টিকে যাচ্ছেন দলে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT