চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে এভাবে দেখে খুশি সাকিবও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

‘আমার কাছে মনে হয় নাই ও কখনো খারাপ করেছে। হয়ত উইকেট পায়নি, কিন্তু সব সময় উইকেট পাওয়া একটা মানুষের পক্ষে কখনই সম্ভব না। ও কখনই খারাপ অবস্থায় ছিল না। এখন হয়ত আরও ভাল অবস্থায় এসেছে। ও অনেক কাজ করছে, ওর এমন বোলিং দেখে আমি অনেক সন্তুষ্ট।’

কথাগুলো সাকিব আল হাসানের। ত্রিদেশীয় সিরিজের প্রথম লড়াইয়ে বাংলাদেশের ম্যাচসেরা পারফর্মার। বলছেন দলের পেস ব্যাটারির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমানকে নিয়ে।

ফিজকে এমন বল করতে দেখা আসলে স্বস্তিরই। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই আলোচনায় থেকেছেন। পারফরম্যান্স দিয়েই। ২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা বাঁহাতি পেসার পরের বছরও টানা মাঠ মাতিয়েছেন। কিন্তু গত বছরটা ভালো যায়নি। চোট, পুনর্বাসন, ফর্ম হারিয়ে ফেলা, নিজেকে খুঁজে থাকা; এসবের মাঝেই কেটে গেছে। ইনজুরির প্রভাবে নিজেকে হারিয়ে খোঁজা মোস্তাফিজ নতুন বছরের প্রথম ম্যাচেই চেনারূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার দুটি উইকেট পেলেও আলোচনায় তার বোলিংয়ের ধরন। এদিন তার বিষাক্ত কাটারে বারবার বিভ্রান্তিতে পড়তে হয়েছে ব্যাটসম্যানদের। এমন মোস্তাফিজকে দেখে তাই সাকিবও খুশি।

টাইগারদের কাছে ৮ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারও করে গেলেন ফিজের প্রশংসা, ‘সে ভাল বল করেছে, সত্যি কথা। তার স্লোয়ারগুলো বুঝে ওঠা খুবই কঠিন। তার স্টক বল ও মন্থর গতির মাঝে অনেক ব্যবধান। সে অনেকদিন ইনজুরিতে ছিল, সেটি কাটিয়ে উঠেছে। আমি তার বলের বিপক্ষে খেলেছি। সে একজন বিশ্বমানের বোলার।’

৩০ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা অতিথিরা ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজার জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা চালায়। মোস্তাফিজের মায়াবী কাটার সেটি সফল হতে দেয়নি। দলীয় ৫১ রানের মাথায় দারুণ এক কাটারে টেলরকে বোকা বানান ফিজ। ইনকাট হয়ে আসা বলটি ব্যাটের কাছে আসতেই বেরিয়ে যেতে থাকে বাইরের দিকে। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। তিন বছর পর জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নামা টেলর ফেরেন ২৪ করে।

Reneta

নতুন বছরের প্রথম ম্যাচজুড়েই এভাবে নিজের চেনা অস্ত্রকাটার ছুঁড়ে গেছেন মোস্তাফিজ। ইনিংসের শেষ উইকেটি ছিল মোস্তাফিজের। বোল্ড করেন জার্ভিসকে। ওই ওভারেও কাটার ত্রাস ছড়িয়েছে। এমন মোস্তাফিজকে প্রতি ম্যাচেই চেনারূপে চাইবে বাংলাদেশ দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT