চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের ‘আপত্তি’ সাত-আটে নামা নিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তার প্রতিভা নিয়ে সংশয় নেই। সুযোগ পেলেই কাজে লাগিয়েছেন। ইদানিং সেই সুযোগটাও কমই পাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডে বা দীর্ঘ পরিসর, যেখানেই খেলছেন টপঅর্ডারের এ ব্যাটসম্যানকে নামতে হচ্ছে সাত-আট নম্বরে। বিসিএলের সবশেষ রাউন্ডে সাউথ জোনের হয়ে আটে নেমেই অপরাজিত সেঞ্চুরি করেছেন। হারতে বসা ম্যাচটা ড্র করে জবাব ব্যাটেই দিয়ে রেখেছেন মোসাদ্দেক।

সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক। সেই হতাশার মাঝে আক্ষেপের নাম নিচের সারিতে ব্যাট করা। প্রথম শ্রেণির ক্রিকেটে এত দেরিতে নামানো হবে নিজেও ভাবতে পারেন না লম্বা সময় ব্যাটিং করার দক্ষতা প্রমাণ করে ফেলা এ তরুণ। রোববার বিসিবি কার্যালয়ে এসে ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন পেতেই অনুযোগের সুরে আক্ষেপটা জানাতে কার্পণ্যও করলেন না।

‘এই জায়গাতে আমার অভিযোগ আছে। জাতীয় দলে যে জায়গায় খেলি, ওটা হয়ত ঠিক আছে। কারণ উপরে যারা খেলে তাদের নিয়ে বলার কিছু নেই। এর মানে এই নয় ঘরোয়াতেও সাত বা আট নম্বরে খেলব। এই জায়গায় আমার অভিযোগ আছে। আশা করব টিম ম্যানেজমেন্ট এটা দেখবে। সরাসরি হয়ত কাউকে কিছু বলতে পারব না। আশা করব নির্বাচকরাও খেয়াল করবে।’

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপাজয়ী দল আবাহনীর হয়ে ব্যাটিং করেছেন ছয়-সাত নম্বরে। শেষে গিয়ে বেশি বল না পাওয়ায় বড় ইনিংস খেলার সুযোগ হয়নি। তবে শেষে ঝড় তুলে অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছেন বেশ কয়েকটি ম্যাচ। বিসিএলেও আউট করা যাচ্ছে না তাকে। প্রথম ইনিংসে ২১ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক শেষ রাউন্ডে দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০২ রানে।

ওয়ানডে ও চারদিনের ম্যাচ মিলে সবশেষ আট ইনিংসের মধ্যে ছয় ইনিংসেই অপরাজিত ছিলেন মোসাদ্দেক। চোখে ইনফেকশনের কারণে জাতীয় দলের বাইরে আছেন লম্বা সময়। যতদিন খেলেছেন করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। অথচ বিসিবি বলছে পারফরম্যান্সের কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে তাকে! বিষয়টি হতাশার হলেও মোসাদ্দেক ভেঙে পড়ার মতো কিছু দেখছেন না।

‘চুক্তি থেকে বাদ পড়াটা যেমন হতাশাজনক, কিন্তু আমি মনেও করি না চুক্তিটাই সবকিছু। পারফরম্যান্স হয়ত ভালো ছিল না, তাই বাদ পড়ছি। এখন চিন্তা ভালো পারফর্ম করে আবার জায়গা ফিরে পাওয়া।’

পারফর্ম করেই চুক্তিতে ফিরবেন বলে আত্মবিশ্বাসী। মোসাদ্দেক বাদ পড়ায় খুব বেশি ক্ষতি হয়ে গেছে বলেও মনে করেন না। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে আটে নামানোয় বেশ অনুযোগ তার। অবাক অবশ্য ক্রিকেটানুরাগী সকলেই!

মাত্র ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে যে ব্যাটসম্যানের ৯ সেঞ্চুরি, যার দুটি ডাবল, গড় সত্তরের কাছাকাছি (৬৭.৯৪); সেই ব্যাটসম্যানের আটে ব্যাট করা তো বিস্ময়করই! মঙ্গলবার খুলনায় বিসিএলের শেষ রাউন্ডে সাউথ জোন খেলবে নর্থ জোনের বিপক্ষে। পরের ম্যাচে ব্যাটিং অর্ডারে মোসাদ্দেক উপরে আসেন কিনা; সেটিই দেখার।

ট্যাগ: মোসাদ্দেক হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সাস্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ গঠিত

পরবর্তী

অবৈধ টাকার মালিক জামাত-বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

অবৈধ টাকার মালিক জামাত-বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

শিরোপা ধরে রাখল আবাহনী

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT