ক্রিকেট

বিস্ময় উপহার দিয়ে মোসাদ্দেকের ৫ উইকেট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগের ১৯ ম্যাচে নামের পাশে উইকেট ছিল মোটে ৭টি। সেই মোসাদ্দেক হোসেন সৈকত বিস্ময় উপহার দিয়ে এক ম্যাচেই তুলে নিলেন ৫ উইকেট। জিম্বাবুয়ে ব্যাটারদের নাকানিচুবানি খাইয়ে ২০ রান খরচায় শেষ করলেন ৪ ওভারের কোটা।

অনিয়মিত বোলার মোসাদ্দেককে খেলতে শুরু থেকেই সংগ্রাম করতে হয় স্বাগতিক দলকে। প্রথম বলেই পান সাফল্য।

হারারেতে টাইগার অফস্পিনার একে একে সাজঘরে ফেরান রেগিস চাকাভা (০), ওয়েসলে মাধেভেরে (৪), ক্রেইগ আরভিন (১), শন উইলিয়ামস (৮) ও মিল্টন সুম্বাকে (৩)।

প্রথম ওভারে দুই উইকেট নিয়ে চমকে দেয়া মোসাদ্দেক দেখান অসাধারণ ধারাবাহিকতা। প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেটই তুলে নেন একাই। জিম্বাবুয়ে হয়ে পড়েছে কোণঠাসা।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে প্রত্যাশার চাইতে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা ১০ ওভারে তুলতে পেরেছে মাত্র ৪৬ রান, উইকেট হারিয়েছে ৫টি।

বিষয়:বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ মোসাদ্দেক হোসেন হারারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…