বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক মহাসচিব ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক হেড এক্সামিনার আলহাজ্ব মোসলেহ উদ্দিন গাজীর মৃত্যুতে আগামী শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে মাওলানা মোসলেহ উদ্দিন গাজীর নিজ এলাকায় বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হবে।
মোসলেহ উদ্দিন গাজী গত ২৫ জানুয়ারি দিবাগত রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষক, গাউসুল আজম কমপ্লেক্সের খতিব ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক এই মহাসচিব দীর্ঘদিন মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার নামাজে জানাজা গত ২৬ জানুয়ারি নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ির মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।








