চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কখনোই ভুলবো না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ন ০২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

শামীম হাসান সরকার এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা। ইউটিউব এবং ছোটপর্দার দর্শকের কাছে তিনি বেশ পরিচিত মুখ। মাত্র চার বছরের ক্যারিয়ারে শামীম নানামাত্রিক চরিত্রে ভর করে জায়গা করে নিয়েছেন দর্শক মনে। অভিনয়ের শুরু থেকেই তার ইচ্ছে ছিল মোশাররফ করিমের সঙ্গে কাজ করবেন। শামীম হাসান সরকারের সেই ইচ্ছে এবার পূরণ হলো।

অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে, মুরসালিন শুভ’র গল্প ও পরিচালনায় ‘রাজন দ্য কিং’ নামের একটি ঈদ নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করলেন মোশাররফ করিম এবং শামীম হাসান সরকার। টঙ্গীর গোপালপুর এলাকার একটি গিঞ্জি বস্তিতে এ নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। যেখানে সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে পেয়ে শামীম জানালেন তার উচ্ছ্বাসের কথা।

চ্যানেল আই অনলাইনকে শামীম হাসান সরকার বললেন, মোশাররফ ভাই আমার প্রিয় অভিনেতা। অপেক্ষা করছিলাম কবে তার সঙ্গে কবে স্ক্রিন শেয়ার করবো। ফাইনালি সেটা সম্পন্ন হয়েছে। কাজের আগে ঠিক করেছিলাম ভাইয়ের সঙ্গে যতগুলো দৃশ্যে আমি থাকবো বারবার টেক নেব না। মজার ব্যাপার হচ্ছে, মোস্ট অব দ্য সিকোয়েন্স আমরা এক টেকেই শেষ করেছি।

”ভাইয়া খুবই সহযোগিতা পরায়ণ। উনি বুঝিয়ে দেন কি করলে অভিনয় বেরিয়ে আসবে। ক্লোজ শট নেওয়ার সময় পাশেই দাঁড়িয়ে থাকেন যেন কাজটা ঠিকভাবে হয়। কাজের ফাঁকে বুঝেছি মোশাররফ ভাইয়ার কাছে আমার অভিনয় ঠিকঠাক লেগেছে। মনে হয়েছে, সামনে আমাদের আরও কাজ হবে। সবমিলিয়ে তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। এটা ভুলবো না।”

শামীম আরও বলেন, অনেকেই মোশাররফ ভাইকে ‘কমেডি অভিনেতা’ বলে থাকে। কিন্তু সিরিয়াস অভিনয়ের ক্ষেত্রে তিনি একেবারে জাত অভিনেতা। তার অভিনয় দক্ষতায় আমরা সঠিকভাবে মূল্যায়ণ দিতে পারছি কিনা জানি না, কিন্তু উনি যেদিন থাকবেন না সেদিন সবাই বুঝবে মোশাররফ করিম আমাদের কী ছিলেন! তাই সময় থাকতেই তাকে সঠিক সম্মান দেওয়া উচিত।

Reneta

শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিম নিজেই শামীমকে কিছু পরামর্শ দিয়েছেন। এই অভিনেতাকে নিয়ে শামীম বলেন, অভিনয় করার পাশাপাশি তিনি যেন নতুন নতুন কাজ তৈরি করেন। শামীমের ভাষ্য, উনি বিশ্বাস রেখেছেন আমি পারবো। যারা আইডল হন তাদের কাছ থেকে ছোট ছোট বাক্যে উপদেশ পাওয়া অনেক দামি জিনিস। আমিও মোশাররফ ভাইয়ের কাছ থেকে পেয়েছি।

‘রাজন দ্য কিং’ নাটক এবং শামীম হাসান সরকারের অভিনয় দুটোই সন্তুষ্ট করেছে মোশাররফ করিমকে। শুটিং চলাকালীন চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শামীমের সঙ্গে আমার প্রথম কাজ হলো। সে খুব পরিশ্রমী একইসঙ্গে ভালো অভিনয় করে। তার চোখেমুখে আমি অভিনয়ের ক্ষুধা দেখেছি। তার সংলাপ বলার ধরনটাই আলাদা। ব্যবহার মার্জিত। সবকিছু মিলিয়ে আমাকে মুগ্ধ করেছে শামীম।

নাটক প্রসঙ্গে ছোটপর্দার শীর্ষস্থানীয় জনপ্রিয় এই অভিনেতা বলেন, শহুরে বস্তি এলাকার একটি অপরাধ জগতের থ্রিলার গল্প নিয়ে ‘রাজন দ্য কিং’ নাটক নির্মিত হয়েছে। ইদানিং কাজের মধ্যে আমি তৃপ্তি কম পাই। এই কাজটি আমাকে তৃপ্তি এনে দিয়েছে। চিত্রনাট্যের মধ্যেও প্যাঁচগোজ খুঁজে পেয়েছি। এককথায় ‘রাজন দ্য কিং’ নিয়ে আমি সন্তুষ্ট।

মোশাররফ করিম, শামীম হাসান সরকার ছাড়াও ‘রাজন দ্য কিং’ নাটকে অভিনয় করেছেন অর্ষা। নির্মাতা সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। এরপর আসবে কোনো ইউটিউব প্লাটফর্মে।

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্ণ রুবেলঈদমোশাররফ করিমলিড বিনোদনশামীম হাসান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঢাকা-১১ আসনে মধ্য বাড্ডার সারাহ স্কুল মহিলা কেন্দ্রের খবর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে কেন্দ্রের সামনে ১৪-১৫ টি ক/কটেল বি/স্ফোরণ!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT