বিনোদন

মোশন পিকচারস অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন উইল স্মিথ

উইল স্মিথ ও অন্য একজনের মধ্যে আলোচনা, মোশন পিকচারস অ্যাকাডেমি থেকে পদত্যাগের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল স্মিথ মোশন পিকচারস অ্যাকাডেমি থেকে পদত্যাগের ঘোষণা দেন, ছবি তে তিনি অন্য একজনের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার মোশন পিকচারস অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন আমেরিকান অভিনেতা উইল স্মিথ। সেই সঙ্গে জানিয়েছেন, কর্তৃপক্ষের যে কোনও রকম শাস্তির সিদ্ধান্ত মেনে নিবেন তিনি।

শুক্রবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে উইল স্মিথ বলেছেন, ‘আমার আচরণের জন্য যে কোনও রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেব। ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ হতবাক করা, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল।’

বিবৃতিতে স্মিথ আরও বলেন, ‘আমি অ্যাকাডেমির আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্যান্য মনোনীত এবং বিজয়ীদের তাদের অসাধারণ কাজের জন্য উদযাপন করার সুযোগ থেকে বঞ্চিত করেছি।’

ফিল্ম একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানিয়েছেন, ‘স্মিথের পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে। আমরা ১৮ এপ্রিলের পরবর্তী নির্ধারিত বোর্ড সভার আগে অ্যাকাডেমির আচরণের মান লঙ্ঘনের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছি।’

শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এই বিষয়টি নিয়েই কুরুচিকর কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

বিষয়:উইল স্মিথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…