চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোরশেদের হৃদয় হিসেব কষে ভালোবাসে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
মোরশেদুল ইসলামকে নিয়ে তারেক মাসুদ

এ দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। বাংলা চলচ্চিত্রকে যারা বিশ্ব দরবারে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম তিনি। এ দেশের চলচ্চিত্র আন্দোলন ও শিশুতোষ চলচ্চিত্র নির্মাণেও তিনি একাগ্র সৈনিক। মোরশেদুল ইসলামের হাত ধরেই এসেছে দীপু নম্বর টু, আমার বন্ধু রাশেদ কিংবা অনিল বাগচীর একদিনের মতো নন্দিত সব চলচ্চিত্র।

তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী (১৯৮৪) ও চাকার জন্য তিনি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের সম্মান। তার চলচ্চিত্র মানেই সমাজের অনন্য এক আয়না। যেখানে মিশে থাকে সামাজিক সংকট কিংবা মানবিক জটিলতাগুলো ফুটে উঠেছে সূক্ষ্মভাবে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেও তিনি সিদ্ধহস্ত। নির্মাণ করেছেন ‘খেলাঘরের’ মতো চলচ্চিত্র।

সামনেই আসছে তার নতুন চলচ্চিত্র আঁখি ও তার বন্ধুরা। আজ এ বরেণ্য পরিচালকের শুভ জন্মদিন। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র সংগঠক বেলায়েত হোসেন মামুন। সেখানে তিনি লিখেছেন, আমাদের এবং আমার সকল কাজে বটবৃক্ষের মত ছায়া হয়ে, আশ্রয় হয়ে মোরশেদ ভাই আমাদের আগলে রেখেছেন। তার স্ট্যাটাসটি চ্যানেল আই পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হল –

Banglabid

‘‘আজ ১ ডিসেম্বর। আজ আমাদের প্রিয় অগ্রজ মোরশেদ ভাইয়ের জন্মদিন। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম অভিভাবক বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। তিনি এমনই একজন মানুষ যিনি শাসনে এবং স্নেহে সর্বদাই প্রবল। আমাদের আরেক প্রিয়জন তারেক (তারেক মাসুদ) ভাই একবার এক ঘরোয়া আড্ডায় বলেছিলেন, ‘আমাদের মধ্যে মোরশেদ একদম আলাদা। মোরশেদের হৃদয় হিসাব কষে ভালোবাসে না। সে সিংহহৃদয়ের অধিকারী!’

বাস্তবিক অর্থেই তারেক ভাইয়ের এই মূল্যায়ন যথার্থ… আমাদের এবং আমার সকল কাজে বটবৃক্ষের মত ছায়া হয়ে, আশ্রয় হয়ে মোরশেদ ভাই আমাদের আগলে রেখেছেন… আমাদের সাহস ও শক্তির পেছনে মোরশেদ ভাইয়ের শাসন ও স্নেহের অবদান অশেষ…
শুভ জন্মদিন মোরশেদ ভাই! আপনার সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’’

বাংলাদেশের চিত্র ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
বেলায়েত হোসেন মামুনের স্ট্যাটাস থেকে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোরশেদুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT