ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি।
শনিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর আয়োজনে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হন।
দুই বছর মেয়াদি এ কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুহাম্মদ রহতম আলী, সহ-সভাপতি জাহিদ নেওয়াজ খান , যুগ্ম-সাধারণ সম্পাদক-গণি আদম ও কোষাধ্যক্ষ নাজনীন আক্তার। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন: আজিজুল ইসলাম ভুঁইয়া, নজরুল ইসলাম, দীপংকর বর, ড. মারুফ নেওয়াজ, মেহেদী মোমেন এবং ওয়ারেস হোসেন।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের সম্পাদক ফরিদ হোসেন, সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ভারত থেকে আসা অনিমেষ বিশ্বাসসহ অনেকে।
বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক, কলামিস্ট, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আফসান চৌধুরীকে এ বছর ইহসানুল করিম অ্য়াওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাকে নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।








