স্পোর্টস

মোমেন্টাম দরকার ছিল, জয়টা চলে এসেছে: বাবুল

মোমেন্টাম দরকার ছিল, জয়টা চলে এসেছে: বাবুল

রাজশাহী কিংসের বিপক্ষে ৩২ রানের জয়ের পর দলের মধ্যে এক রকমের উৎফুল্লতা এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মিজানুর রহমান বাবুল। বলেছেন মোমেন্টাম দরকার ছিল, জয়টা চলে এসেছে।

রোববার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলনে তিনি এসব কথা বলেন।

পরবর্তী ম্যাচগুলো নিয়ে কুমিল্লা কোচ বলেছেন, একটা ম্যাচ জিতছি। পাঁচটা ম্যাচের পর একটা জয়ের দেখা পেয়েছি। একটা অনুপ্রেরণা তো আসছেই। দলের মধ্যে  উৎফুল্লতা আসছে। এটা হয়তো আগামী ম্যাচগুলোর জন্য কাজে দিবে। সবসময় বলে আসছি আমাদের দলটা খারাপ না। কিন্তু ফল পাচ্ছিলাম না।

তিনি আরো যোগ করেন, টি২০ খেলায় যেদিন যে ভালো খেলে সে-ই ম্যাচ জেতে, কিন্তু আমাদেও সেটা হচ্ছিল না। উপরের দিকে রান হচ্ছিল না। গতকাল যতটুকুই রান আসছে ওটা আরেকটু হয়তো ভালো হতে পারতো। শেষটা আরও সুন্দর হলে রান ১৭০ ’এ গিয়ে দাড়াতো। তারপর আমি সন্তুষ্ট যে, ওই সংগ্রহ নিয়েই ছেলেরা জান দিয়ে লড়াই করেছে। তাদের মন আছে, চেষ্টা আছে। এতোদিন হচ্ছিল না। কালকে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলায় উইনিং একটা স্পিড নিয়ে যদি খেলি দেখব আল্লাহ আমাদের কপালে যা রেখেছে।

ওপেনিং নিয়ে পরবর্তী ম্যাচেও কোন পরিবর্তন হবে কি না এ সম্পর্কে কুমিল্লা কোচ মিজানুর রহমান বাবুলের সরাসরি জবাব, এটা তো বলা যাবে না। এমনকি পেসার শাহদত রাজীবের খেলার কোনো সম্ভাবনা রয়েছে কি না সে প্রসঙ্গেও তিনি বলেছেন এটাও গোপনীয়।

অনুশীলনে সবাই না আসার কারণ হিসেবে বাবুল বলেছেন, যেহেতু কাল খেলা ছিল, ওদের জিম সেশন আছে। হোটেলে জিম করছে। আর যারা খেলেনি এবং যারা কালকে বেশি ব্যটিং করেনি তাদের আজকে অনুশীলনে নিয়ে এসেছি।

বিষয়:বিপিএল টি২০ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…