চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি সেজে হাসির পাত্র বিবেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

সম্প্রতি প্রকাশ পেয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে তৈরী সিনেমার ফার্স্ট লুক। যেখানে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গেছে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে।

তবে পোস্টার প্রকাশের পর থেকেই টুইটারসহ সোশাল মিডিয়ায় হাসির পাত্র বনে গেছেন বিবেক ওবেরয়।

কেউ কেউ বলছেন, পোস্টারের ব্যক্তিটিকে নরেন্দ্র মোদি বা বিবেক ওবেরয় কারও মতোই লাগছে না।

এমনকি অভিনেতা বিবেককে মোদির চরিত্রে একদম পছন্দ হয়নি জাম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহরও। আর তাইতো টুইটারে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়লেন না ন্যাশনাল কনফারেন্সের ওই নেতা।

টুইটের প্রথমেই ওমর আবদুল্লাহ উল্লেখ করেছেন যে, মনমোহন সিং তার বায়োপিকের জন্য অনুপম খের এর মতো একজন সেরা অভিনেতাকে পেয়েছেন। কিন্তু ‘কেন বেচারা মোদি শেষ পর্যন্ত বিবেক ওবেরয়ের মতো একজন অভিনেতাকে পছন্দ করলেন?

টুইটে আব্দুল্লাহ আরো লিখেছেন, সালমান থাকলে আরো কতটাই না মজা হত।

Reneta

মোদীকে নিয়ে যে বায়োপিক তৈরী হবে তার ঘোষণা চার বছর আগের। অবশেষে সেই বায়োপিকই তৈরি হতে চলল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই বায়োপিকের শুটিং। গুজরাট, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং ভারতের আরও বেশ কিছু জায়গায় শুটিং হবে এর।

ছবিটি পরিচালনা করছেন ওমঙ্গ কুমার। আর প্রযোজনায় রয়েছেন বিবেকের বাবা সুরেশ ওবেরয়। ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ভারতীয় লোকসভা নির্বাচনের আগেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবলিউডবিবেক ওবেরয়মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT