বাংলাদেশ

মোদির সঙ্গে রওশন এরশাদের বৈঠক

মোদির সঙ্গে রওশন এরশাদের বৈঠক

হোটেল সোনারগাঁওয়ে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফরত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক শেষে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে রওশন বলেন, মোদির এই সফরে অনিষ্পন্ন অনেক গুলো ব্যাপারে আমরা সমাধানে আসতে পেরেছি। আশাকরি যে বিষয় গুলো নিয়ে এখনও সমাধানে আসতে পারিনি, আলোচনার মাধ্যমে সেগুলোও সমাধান করতে পারবো।

তিস্তার পানি সমস্যার ব্যাপারে তিনি বলেন, তার সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলেছি। সামনে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

বিষয়:মোদির ঢাকা সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…