চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক আনন্দিত যুক্তরাষ্ট্র

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৮:১৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন মাত্রায় আনন্দিত মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, প্রতিবেশি দু’দেশের উন্নয়ন মানে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি। কারণ প্রেসিডেন্ট ওবামা ইন্দো-প্যাসিফিক ইকোনমিক করিডর আইপেক-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে আগ্রহী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো আন্তরিক হয়েছে বলে মনে করছেন শক্তিশালী দেশ ও জোটের নেতারা।

বাংলাদেশে বিদেশী বিনিয়োগ ও বাণিজ্য আছে এমন উদ্যোক্তাদের সংগঠন ফিকি’র মধ্যাহ্ন ভোজে বিষয়টি খোলাসা করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

Banglabid

হাজার হাজার মাইল দূরের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এতো আগ্রহী? তাও ব্যাখ্যা করেছেন তিনি। এ অঞ্চলের প্রায় দুশ’ কোটি মানুষ আর সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ।

আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এবং ইতিবাচক সফর নিয়ে আমি ভীষণ আনন্দিত। তার সফরের সময় দু’দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তাতে বোঝা যায়, এ অঞ্চলের অর্থনীতির উন্নয়নে দু’নেতাই জোরালো ভূমিকা রাখবেন।

নরেন্দ্র মোদিতো বলেই দিয়েছেন, প্রতিবেশির উন্নতি ছাড়া ভারত উন্নত হতে পারবে না। আমি বিষয়টি নিয়ে দারুণ আশাবাদী। প্রেসিডেন্ট ওবামাও চাইছেন, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক করিডর আইপিইসির মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে অর্থবহ সম্পর্ক উন্নয়ন করতে।

Reneta

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের আন্তঃযোগাযোগ চুক্তিকেও আগাম স্বাগত জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

সন্ত্রাসীদের কোনো সীমা নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ-ভারত-নেপাল এবং ভুটানের মধ্যে সড়ক যোগযোগ চুক্তিকে আমি স্বাগত জানাই। এর মাধ্যমে সন্ত্রাসবাদের বিস্তার হলেও হতে পারে। তবে এও মনে রাখা দরকার, সন্ত্রাসীদের কোনো সীমানার দরকার নেই।

‘তারা এমনিতেই হীন কর্মকাণ্ড করে বেড়ায়। আমি তো বরং মনে করি, মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সন্ত্রাসীদের মোকাবিলা করা সহজ। কাজেই এ অঞ্চলে পণ্য এবং মানুষের সহজ চলাচলের পক্ষে আমরা।’

এসময় ব্যবসায়ীদের নানা প্রশ্নের উত্তর দেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি ব্যবসায়ীদের প্রশ্ন করে জানার চেষ্টা করেন, বাংলাদেশে ব্যবসা করতে কী কী অসুবিধার মুখে পড়তে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির ঢাকা সফরমোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুদানের প্রেসিডেন্টকে সাউথ আফ্রিকা ত্যাগে নিষেধাজ্ঞা

পরবর্তী

জেগে উঠেছে ‘ফিলে’

পরবর্তী

জেগে উঠেছে ‘ফিলে’

রোজার সময় কমানো নিয়ে বৃটেনে বিতর্ক

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT