চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির শপথ: পাকিস্তানকে আমন্ত্রণ না জানিয়ে কি তিরস্কার করলো ভারত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিমসটেক এর অন্যসব দেশ যেখানে মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত, সেখানে পাকিস্তানকে আমন্ত্রণ না জানিয়ে কি তাদের তিরস্কার করা হলো?

এটা নিয়ে নানা জল্পনা-কল্পনার জাল বিস্তার করলেও এখন পর্যন্ত মূল বিষয় হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩০ তারিখের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি নরেন্দ্র মোদি।

ইকোনমিকটাইমস জানায়, আগামী বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের কোন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বরাবরই বিশ্ববাসীর বিশেষ দৃষ্টি থাকে। দক্ষিণ এশিয়ায় তা আরও গুরুত্ব বহন করে।

জাকজমকপূর্ণ সেই সপথ অনুষ্ঠানে পাকিস্তান বাদে বিমসটেক এর বাকী সব দেশকে (বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল, ভুটান) আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের একজন মুখপাত্র বলেন, ‘‘প্রতিবেশীই প্রথম নীতির” কথা বলতে গেলে এই তালিকাতেই সরকারের মনোযোগ থাকে।

কিরগিজস্তান এবং মরিসাসের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে।

নরেন্দ্র মোদির গতবারের শপথ অনুষ্ঠানে অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অংশগ্রহণও করেছিলেন সেই শপথ অনুষ্ঠানে। তবে এবারের আমন্ত্রিতদের তালিকায় নেই পাকিস্তান।

Reneta

এ বিষয়ে দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোকে অনেকেই মনে করছেন তাদের তিরস্কার করা হলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি সূত্র জানায়, চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশের সম্পর্কে এত তাড়াতাড়ি উষ্ণতা ফিরবে বলে মনে করা ঠিক হবে না।

কয়েকমাস আগে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বৈরিতা আরও প্রকট আকার ধারণ করে। মুখোমুখী অবস্থানে দাঁড়ায় পারমাণবিক শক্তিধর দুটি দেশ। আরও একটি যুদ্ধাবস্থা তৈরি হয় তিনবার যুদ্ধে জড়ানো দেশ দুটির মধ্যে।

তবে আপতাত সেই অবস্থা থেকে সরে এসেছে তারা। দ্বিতীয়বার বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দনও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদিকে নিয়েই এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় এক সঙ্গে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খাননরেন্দ্র মোদির শপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT