চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির দলে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২১
বিনোদন
A A
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিঠুন চক্রবর্তী একসঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ সংলাপটি শুনলেই সবার প্রথমে যার নাম মাথায় আসে তিনি হলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী অভিনীত ‘এমএলএ ফাটাকেষ্ট’ ছবিটির এই সংলাপটি যেন বাস্তব জীবনেও অভিনেতার মুখের বলি হতে যাচ্ছে। কেননা, রবিবার (৭ মার্চ) পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন।

এদিন কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সমাবেশের কিছুক্ষণ আগে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছেন। মূলত মার্চ ও এপ্রিলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনকে সামনে রেখে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

উক্ত সভার বক্তৃতায় মিঠুন বলেন, আমি একজন গর্বিত বাঙালি। আমি জানি আমার ডায়লগ আপনারা পছন্দ করেন। এরপর তিনি তার নিজের কিছু এক লাইনের বিখ্যাত সংলাপ উচ্চারণ করেন। যেখানে তিনি ‘এমএলএ ফাটাকেষ্ট’ থেকে শোনান, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। এরপর তিনি বলেন, শুনুন আমার নতুন সংলাপ। আমি জলঢোড়াও নই, বেলেঘোড়াও নই। আমি জাত গোখরা। আমার এক ছোবলেই আপনি দেয়ালে ঝুলন্ত ছবি হয়ে যাবেন। এসময় শ্রোতারা বন্য উল্লাসে মেতে ওঠে।

কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জমায়েতে ভাষণ দিয়েছেন মোদি। গত সপ্তাহে রাজ্যসভার ভোটের তারিখ নির্ধারণের পর পশ্চিমবঙ্গে এটিই তার প্রথম সমাবেশ। সমাবেশ স্থলে বলিউডের এই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আগেভাগেই উপস্থিত হয়েছেন। সবার নজর এখন ফাটাকেষ্ট খ্যাত এই অভিনেতার দিকে।

এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মহাসচিব কৈলাশ বিজয়ভার্জিয়া।কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নির্বাচনী প্রচারে তিনি অংশ নেবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই শনিবার বেলগাছিয়ায় তাদের মধ্যে এই বৈঠক হয়েছে।

দুই বছর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন মিঠুন চক্রবর্তী। অত:পর দায়িত্বপালন শেষে তিনি পদত্যাগ করেন।

গত ১৬ ফেব্রুয়ারি মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাংলোতে গিয়ে তার সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভগবত। এরপরেই তার আনগত্য পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে।

ট্যাগ: নরেন্দ্র মোদীবিজেপিমিঠুন চক্রবর্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে বিভিন্ন দল ও সংগঠনের ঐতিহাসিক ৭ মার্চ পালন

পরবর্তী

মাদ্রিদ ডার্বিতে কেউ কাউকে জিততে দিলো না

পরবর্তী
মাদ্রিদ ডার্বি খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ডার্বিতে কেউ কাউকে জিততে দিলো না

শহীদ মিনারে নারী দিবসের অনুষ্ঠানে নারী বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী দিবসে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও শপথ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT