ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার পেজ থেকে বাংলাদেশে নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফর নিয়ে তাৎক্ষণিক আপডেট দেয়া হচ্ছে। ছবি এবং ডিভিওসহ টুইটগুলোতে দেয়া হচ্ছে হৃদয়গ্রাহী বর্ণনা।
ওইসব ছবি ও বর্ণনার উল্লেখযোগ্য কিছু অংশ:
প্রটোকল ভেঙ্গে বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শুরু হলো ঐতিহাসিক সফর।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সফর শুরু।
সৃতিসৌধটিতে রয়েছে ৭টি স্তম্ভ। একেকটি স্তম্ভ বাঙ্গালি জাতির ৭টি গুরুত্বপূর্ণ আন্দোলনের প্রতীক। যে ৭টি আন্দোলনের ফল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। স্মৃতিসৌধ দেখে এমন একটা অনুভুতি হচ্ছিলো যে, একটি ফিনিক্স পাখি ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়াচ্ছে। জনতার সাহস ও আত্মপ্রত্যয়ের প্রতীক এই স্মৃতিসৌধ।
শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা।
বঙ্গবন্ধু এই বাড়িতে বাস করতেন ১৯৬১ সাল থেকে। ১৯৭৫ সালের ১৪-১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা পর্যন্ত তিনি এই বাড়িতেই ছিলেন।
সেই বাড়িটির ছবি যেখান থেকে ইতিহাস রচনা করেছেন বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে দেখেন নরেন্দ্র মোদি।






