বিনোদন

‘মেয়ে নয়, ছেলেদেরই ঘরে আটকে রাখুন’ কিরণ খের

‘মেয়ে নয়, ছেলেদেরই ঘরে আটকে রাখুন’ কিরণ খের

‘মেয়ে নয়, ছেলেদেরই ঘরে আটকে রাখুন’ বলে মন্তব্য করেছেন ভারতের বিজেপি সাংসদ কিরণ খের।

গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চণ্ডীগড়ের এই সাংসদ। কিরণের স্বামী অনুপম খের কাপিয়ে বেড়াচ্ছেন অভিনয়ের মঞ্চ আর কিরণ ২০০৯ থেকেই কাঁপাচ্ছেন রাজনীতির মাঠ। সেটাই যেন আবারো প্রমাণ করলেন তিনি।

তিনিই প্রথম সম্প্রতি আলোচিত চণ্ডীগড়ের কিডন্যাপের আলোচিত একটি মামলা নিয়ে কথা বললেন। কিছুদিন আগে চণ্ডীগড়ের ২৯ বয়স্ক বর্ণিকা কুণ্ডু রাতের বেলায় কিডন্যাপ হয়ে যায়।

এরপর , বিজেপির পুরুষ সাংসদ রামবীর ভাটি এ নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, মেয়েদের রাতের বেলা ঘরে আটকে রাখা উচিৎ। ‘বাবা-মার ছেলেমেয়েদের খোঁজখবর নেয়া উচিৎ। কেন তারা মেয়েদের রাতে বাইরে যেতে দেয়।’

রামবীরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন কিরণ। তিনি বলেন রামবীরকে আমার সহকর্মী বলতে ঘৃণা হচ্ছে। এনডিটিভি

বিষয়:কিরণ খের সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…