চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ে কোলে বিয়ে সারলেন সেরেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সেরেনা ও তার স্বামী নবজাতককে কোলে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে আছে দুই মাসের ফুটফুটে কন্যা। অপেক্ষাটা ছিল কেবল বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলার। বৃহস্পতিবার সেটাও হয়ে গেল যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। কন্যাকে কোলে নিয়েই প্রেমিক অ্যালেক্স ওহানিয়ানের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন মার্কিন কৃষ্ণকলি।

তবে মার্কিন টেনিস এই কিংবদন্তির বিয়ে হয়েছে অনেকটা অনারম্বরেই। সাবেক নাম্বার ওয়ান তারকার খুব কাছের কিছু বন্ধু-বান্ধব ছাড়া তেমন কেউই দাওয়াত পাননি সেই বিয়েতে। সঙ্গীত তারকা বিয়ন্সে নোয়েলস, কিম কারদিশিয়ান, টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি, ইভা লঙ্গোরিয়াদের মত হাতে গোনা কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। আর বড় বোন ভেনাস উইলিয়ামস তো ছিলেনই।

অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশেও ছিল কঠোর নিষেধাজ্ঞা। আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে কেবল ‘ভোগ’ ম্যাগাজিনের চিত্রশিল্পীরাই ছবি তুলতে পেরেছেন। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে সেরেনা-অ্যালেক্সের বিয়ের ছবি প্রকাশ করে ম্যাগাজিনটি।

বিয়ের পর জীবনসঙ্গিনীকে নিয়ে ভালোবাসা প্রকাশে কমতি রাখেননি রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স ওহানিয়ান। ইন্সটাগ্রামে মা ও প্রেমিকা হিসেবে সেরেনা কতটা দায়িত্বশীল সেটাই তুলে ধরতে চেয়েছেন অ্যালেক্স, ‘তুমি বিশ্বের সেরা।কেবল মাত্র টেনিসেই নয়, আমি কথা বলছি একজন মা এবং স্ত্রীকে নিয়ে। আমি আমাদের রূপকথাকে নিয়ে লাইনকে লাইন লিখে যেতে পারি। আমি আমার সারা জীবনে কখনো বুঝতে পারিনি, কিন্তু আজ জানি এই সময়টার জন্য আকুল হয়ে অপেক্ষায় ছিলাম।’

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আর কোর্টে নামেননি ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা। গর্ভের কন্যাকে সুস্থ ভাবে পৃথিবীতে আনতেই ফর্মের তুঙ্গে থাকার পরও র‍্যাকেট হাতে নেননি।

Reneta

সেপ্টেম্বরের শুরুতে সেরেনা-অ্যালেক্স দম্পতির ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা। তাই আগামী বছরের শুরুতেই আবারও কোর্টে দেখা মিলতে পারে উইলিয়ামস বোনদের ছোটজনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেরেনা উইলিয়ামস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লুইস-পোলার্ডের পর আফ্রিদি ‘শো’

পরবর্তী

ভাষণ দেয়ার আগে বাবাকে ডেকে নিয়েছিলেন মা: প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষণ দেয়ার আগে বাবাকে ডেকে নিয়েছিলেন মা: প্রধানমন্ত্রী

হাবিপ্রবি

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT