অপরাধ

মেয়েরা কেবল মাতৃগর্ভে এবং কবরেই সুরক্ষিত

স্কুলছাত্রীর সুইসাইড নোট

ফাঁসির দড়ি থেকে পাখিরা উড়ে যাচ্ছে, মুক্তির চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাঁসির দড়ি থেকে পাখিরা উড়ে যাচ্ছে, যা মুক্তি ও স্বাধীনতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ে তামিলনাড়ুর এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করে। গত শনিবার তার রুম থেকে উদ্ধারকৃত সুইসাইড নোটে লেখা ছিল ‘মেয়েরা কেবল মাতৃগর্ভে এবং কবরেই সুরক্ষিত’।

এই ঘটনায় ২১ বছর বয়সী এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার স্কুল শিক্ষার্থীর মা তাকে রেখে এক ঘণ্টার জন্য বাজারে যান, সেখান থেকে বাসায় ফিরে তিনি দেখেন মেয়ের রুম আটকানো, পরে দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান।
মেয়েটি তার সুইসাইড নোটে তার মানসিক যন্ত্রণা, হতাশার কথা লিখে গেছেন যা তার পরিবারও জানতে পারেনি।

এ ঘটনায় আটককৃত ছাত্র ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শিশুদের যৌন সুরক্ষা আইন (পোকসো) এর আওতায় তাকে অভিযুক্ত করা হয়।

এনডিটিভি’র বরাতে পুলিশ অফিসার জানান, এ ঘটনার ৮ মাস আগেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একসময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত দুই সপ্তাহ ধরে যুবকটি তাদের সেই ছবি এবং অশালীন বার্তা দিয়ে মেয়েটিকে হয়রানি করে আসছিল।

স্কুল ছাত্রীর সুইসাইড নোটে আরও লেখা ছিলো, স্কুল নিরাপদ জায়গা নয় এবং শিক্ষকরাও বিশ্বাসযোগ্য নয়। আমি ঘুমাতে এবং পড়তেও পারছিলাম না। এই মানসিক যন্ত্রণার জন্য এমনকি ঘুমালে স্বপ্নেও এই যন্ত্রণা আমাকে তাড়া করে বেড়ায়। মেয়েটি আরও লিখে গেছে: প্রত্যেক অভিভাবকেরই উচিত তার ছেলে সন্তানকে মেয়েদের সম্মান করতে শিক্ষা দেওয়া।

পুলিশ এই সুইসাইড নোটের ভিত্তিতে মেয়েটি আর কারও দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলো কি না তা তদন্ত চলছে।

সুইসাইড নোটে, ‘যৌন নিপীড়ন বন্ধ করো’, এবং নোটের শেষে ‘নিজের জন্য বিচার চাই’, এবং তিনজন সম্ভাব্য নিপীড়ক হিসেবে ‘আত্মীয়, শিক্ষক, সবাই’কে উল্লেখ করেনে। তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এক ভিডিও বার্তায় জানান, এমন তাজা প্রাণের মৃত্যু তাকে উদ্বিগ্ন করে তোলে, আত্মহত্যার মতো মারাত্মক পদক্ষেপ না নিয়ে নিপীড়কদের বিরুদ্ধে অভিযোগ করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার নির্দেশ দেন তিনি।

বিষয়:চেন্নাইতামিল নাড়ুসুইসাইড নোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…