চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেয়েদের মধ্যে আই অ্যাম দ্য নাম্বার ওয়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
বিনোদন
A A

ডিস্ক জকির সংক্ষিপ্ত রূপ ডিজে। ২০০৭ সালে নারী ডিজে হিসেবে বাংলাদেশে প্রথম কাজ শুরু করেন মারজিয়া কবির সোনিকা। বর্তমানে তিনি বেশ জনপ্রিয়। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন তিনি। ডিজে পরিচয়ের বাইরে গান ও অভিনয়েও মাঝেমধ্যেই দেখা যায় তাকে।

সম্প্রতি ডিজে সোনিকা এসেছিলেন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’ এ। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও বিপ্লব সেহাঙ্গলের পরিচালনায় এই অনুষ্ঠানে এসে নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করেন সোনিকা।

অন্য পেশা থাকতে কেন ‘ডিজে’কে পেশা হিসেবে নিলেন তিনি? উপস্থাপক জয়ের এমন প্রশ্নে সোনিকা বলেন, আমি যখন শুনলাম বাংলাদেশে আর কোনো মেয়ে ডিজে নাই, তখন আমি চিন্তা করলাম যে এটা তো আমি বাংলাদেশে প্রথম স্টার্ট করতে পারি! যেহেতু গার্লস স্কুলে পড়েছি, গার্লস কলেজে পড়েছি- সে কারণে অলয়েজ আমার ভেতরে গার্লস পাওয়ারটা ছিলো। তো আমি আমার দেশে এমন একটা জিনিষ স্টাবলিশ করতে চেয়েছি, যেটা আগে কখনও এই দেশে হয়নি।

শোবিজে নারীর কাজ কিংবা অবদানকে একটা শ্রেণির খাটো করে মানসিকতা আছে। এদের কেউ কেউ মনে করে, নারীর অগ্রগতি শুধুই শরীর প্রদর্শনের কারণে! এমন কথাগুলোর মূল্যায়ণ কী, সোনিকার কাছে জানতে চাইলে দেশের প্রথম নারী ডিজে জানান, নারীদেরকে এমনিতেই তাদের শারীরিক কাঠামোর কারণে অন্যভাবে দেখা হয়। আর বাংলাদেশে একজন মেয়ে ডিজে করছে, এটা অনেকেই মেনে নিতে পারে না। তো এসব কারণে একটা শ্রেণি প্রথমেই পয়েন্ট আউট করে, ‘ও তো মেয়ে মানুষ, শরীর দেখায়ে কাজ করতেছে’।

সোনিকা বলেন, বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। মিউজিকের উপর যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে এতো এতো শোতে আমাকে কেউ ডাকতো না।

ডিজে হিসেবে এই মুহূর্তে দুই জনের নাম বললে কাকে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নে  সোনিকা বলেন, ডিজে প্রিন্স ও ডিজে রাহাত। কেন নিজের নাম নিলেন না, তাও বললেন। কারণ, ডিজে হিসেবে তারা সিনিয়র! সোনিকা বলেন, তবে মেয়েদের মধ্যে আই অ্যাম দ্য নাম্বার ওয়ান।

Reneta

কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে সোনিকা জানান, সপ্তাহে অন্তত তিনটার মতো শো করেন তিনি। বর্তমানে প্রতিটি শোয়ের জন্য লাখ টাকাও পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই সঙ্গে এটাও জানান, ডিজে করে স্বাচ্ছন্দ্যে যেমন নিজের জীবন চালিয়ে নিতে পারছেন, তেমনি পরিবারের দেখাশোনাও করছেন।

ব্যক্তিগত জীবনে একমাত্র মেয়েকে নিয়ে একাই থাকছেন সোনিকা। আবারও সংসার করার ইচ্ছে আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন,  ‘শিল্পীদের সংসারে মন বসে না। আর সব ছেলেরাই এক প্যাটার্নের। সম্পর্ক হলেই তিনমাস খুব লাবিটাবি, তিনমাস পর থেকেই কন্ট্রোল ফ্রিক, তারপরেই বউ। আর বউ মানেই, ঘরে বসে থাকো!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপককথাগানচ্যানেল আইজয়জীবনলিড বিনোদনশাহরিয়ার নাজিমসমালোচনা’সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT