আন্তর্জাতিক

মেয়েদের নিয়ে মন্তব্য করে নোবেল জয়ীর ‘সরি’

মেয়েদের নিয়ে মন্তব্য করে নোবেল জয়ীর ‘সরি’

বৈজ্ঞানিক ল্যাবে মেয়েদের সাথে কাজ করাকে ‘সমস্যা’ বলায় ক্ষমা চেয়েছেন নোবেল জয়ী স্যার টিম হান্ট। তবে কোনো হীন উদ্দেশ্যে ওই মন্তব্য করেননি বলে জানিয়েছেন তিনি।

সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড কনফারেন্স অব সায়েন্স জার্নালিস্ট সম্মেলনে বৃটেনের রয়্যাল সোসাইটির ফেলো স্যার টিম সাংবাদিকদের সামনে ল্যাবে কাজ করা মেয়েদের নিয়ে রসিকতা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন।

২০০১ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পাওয়া ৭২ বছর বয়সী স্যার টিম সাংবাদিকদের সামনে বলেন, ‘ল্যাবে মেয়েদের সাথে কাজ করতে গিয়ে তিনটি ঘটনা ঘটে: হয় আপনি তাদের প্রেমে পড়বেন, না হয় তারা আপনার প্রেমে পড়বে। আর একটু সমালোচনা করেছেন বা বকেছেন, ব্যাস কান্নাকাটি শুরু’।

তার এমন মন্তব্যের জন্য অবশ্য ক্ষমা চাইতে দেরি করেননি নোবেল বিজয়ী চিকিৎসাবিদ।

ওই মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত বলে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি’কে জানিয়েছেন স্যার টিম হান্ট।

বিষয়:নোবেল জয়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…