চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মেয়েকে খুন করে মায়ের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ০১, মে ২০১৮
অপরাধ
A A

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে দুই মেয়েসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার জানিয়েছে চাকরি ও সংসার নিয়ে অবসাদগ্রস্ত ছিলেন জেসমিন আক্তার।

পুলিশ বলছে, বাসার একটি দরজা বন্ধ কক্ষের মেঝেতে মা জেসমিনের ও খাটে দুই সন্তানের লাশ পড়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবসাদগ্রস্ত হয়ে দুই মেয়েকে নৃশংসভাবে খুন করে আত্মহত্যা করেছেন মা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানা এলাকার পাইকপাড়া সি টাইপ সরকারি কোয়ার্টারের একটি ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে হাসিবা তাহসিন হিমি (৯) এবং আদিলা তাহসিন হানি (৫)।

নিহত নারী জেসমিন আক্তার ও তার স্বামী হাসিবুল ইসলাম সরকারি কর্মকর্তা। হাসিবুলের গ্রামের বাড়ি পঞ্চগড়ে ও জেসমিনের বাড়ি ঠাকুরগাঁওয়ে। ২০০৮ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বড় মেয়ে হিমি বাসার কাছেই মডেল একাডেমির ২য় শ্রেণীতে পড়াশোনা করতো।

ওই বাসায় স্বামী-স্ত্রী দুই সন্তানসহ হাসিবুলের ভাগিনা রওশন জামিল, তার স্ত্রী রুমানা বেগম দেড় বছর ধরে বসবাস করতেন। এছাড়া, জেসমিনের ভাই শাহীনুর এবং খালাতো বোন রেহেনা পারভীন দীর্ঘদিন ধরে ওই বাসায় বসবাস করে আসছিলেন।

Reneta

নিহত জেসমিনের ভাই শাহীনুর ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানায়, সোমবার সকালে আমি বাসা থেকে বের হয়ে যাই, দুপুরে একবার আসলেও আবার বের হয়ে যাই। আপা স্বাভাবিকভাবে চারটার দিকে অফিস থেকে আসতেন। আজ আড়াইটার দিকেই বাসায় চলে আসেন। দুলাভাই ৫টার দিকে বাসায় এসে দেখেন আপার রুমের দরজা বন্ধ এবং ভেতরে টিভির শব্দ। দুলাভাই ভেবেছেন তারা টিভি ছেড়ে দিয়েই ঘুমিয়ে পড়েছেন। তাই তিনি কাউকে না ডেকেই নামাজ পড়তে মসজিদে যান। মাগরিবের নামাজ শেষে দুলাভাই এসে আপাকে ডাকাডাকি করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

তারপর দরজা ধাক্কা দিয়ে একটু ফাঁক করে দেখেন ভেতরে রক্ত। তখন দুলাভাই আমাকে ফোন করে বলেন দরজা ভাঙতে হবে। কিছুক্ষণ পর আমি বাসায় ফিরি এবং দরজা ভেঙ্গে দেখি ভেতরে তিনজনের রক্তাক্ত লাশ পড়ে আছে।

শাহীনুর বলেন, আপা তার চাকরি ও সংসার নিয়ে খুব ডিপ্রেশনে ছিলেন। তিনি প্রায়ই বলতেন, চাকরি করলে বাচ্চাদের দেখবে কে, আর বাচ্চাদের দেখতে হলে চাকরি ছাড়তে হবে। এছাড়া, তার প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা ছিল। গত মাসে আপা ঘুমের ওষুধ খেয়েছিলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

জেসমিনের খালাতো বোন রেহানা পারভীন জানান, তার আপা ভারতসহ সোহরাওয়ার্দী হাসপাতালে মাইগ্রেনের চিকিৎসা করাতেন। মানসিক রোগী ছিল না। তবে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। সন্তানদের জন্য দুশ্চিন্তা করতো।

বাসার পাশের মুদি দোকানি আব্দুল আহাদ বলেন, বাচ্চা দুইটা প্রায়ই আমার দোকানে আসতো। সোমবার দুপুর সোয়া একটার দিকে এসেছিল। বড় মেয়েটা আমার মেয়ের সঙ্গে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পাশের মসজিদে আরবি পড়তো। আজও সে মসজিদে আরবি পড়তে গিয়েছিল।

জেসমিনকে দেখে কখনো অস্বাভাবিক মনে হয়নি জানিয়ে মুদি দোকানী আহাদ বলেন: আমার কাছ থেকে হাসিবুল ও জেসমিন ছোটখাট বাজার করত। তারা নিজেদের মতো সারা মাস বাজার বাকিতে নিত এবং মাস শেষে পরিশোধ করে দিত।

পুলিশ জানায়, বাসার একটি দরজাবন্ধ কক্ষের মেঝেতে মা জেসমিনের ও খাটে দুই সন্তানের লাশ পড়া ছিল। জেসমিনের গলা, দুই হাতের কব্জি ও পেটে ৮-১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বড় মেয়ে হিমির বুকে তিনটি, দুই হাত ও গলায় ছুরিকাঘাত এবং ছোট মেয়ে হানির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। তবে এর সঙ্গে অন্য কোন যোগসূত্র আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মায়ের আত্মহত্যামিরপুরলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT