চট্টগ্রাম জেলার মধ্যম মিরের খিল থেকে ধর্ষক ইব্রাহীম হোসেন পারভেজ কে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার ৬ জানুয়ারি ভুক্তভোগীর মা তার দ্বিতীয় স্বামী কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগ করে র্যাবের কাছে।
ভুক্তভোগী দশম শ্রেণীর শিক্ষার্থী পিতার সাথে থাকে। স্কুল বন্ধ থাকার সুবাদে মায়ের বর্তমান স্বামী ইব্রাহীম হোসেন পারভেজ এর ভাড়া বাসায় বেড়াতে এলে গত বুধবার ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ইব্রাহীম হোসেন পারভেজ।
এই ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগে চট্টগ্রাম র্যাবের একটি দল মিরের খিল এলাকার মো. খলিম উদ্দিনের ভাড়া বাসার একতলা ভবন থেকে ভুক্তভোগী কন্যা এবং আসামী ইব্রাহীম হোসেন পারভেজকে উদ্ধার এবং আটক করে।
ধর্ষক ইব্রাহীম হোসেন পারভেজ চট্টগ্রামের হাটহাজারী থানার মৃত নুর ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে আসামী।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।








