রাজনীতি

এটা নোংরামি ছাড়া কিছুই না: মেয়র মান্নান

মেয়র মান্নান

মেয়র মান্নানের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের দেয়া আদেশের পর প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র মান্নান চ্যানেল আই অনলাইনকে বলেন,

‘আমি মনে করি হাই কোর্টের আজকের আদেশের ফলে অন্যায়ের বিরুদ্ধে আবার একটা ন্যায় বিচার পেয়েছি। তাই আমি আদালতের প্রতি আস্থাশীল।’

বারবার যে আপনাকে বরখাস্ত করা হচ্ছে এ বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি বলবো এটা নোংরামি ছাড়া কিছুই না। তবে আজকের এই আদেশের পর আমার স্বপদে বসতে বাধা নেই। যদিও আদেশের কপিটি এখনো হাতে পাইনি।’

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন।

গত ৬ জুলাই তৃতীয়বারের মতো মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরপর সেই বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মান্নান।

এর আগেও মেয়র মান্নানকে দুইবার সাময়িক বরখাস্ত করা হয় এবং দুইবারই হাইকোর্টে রিট আবেদন করে স্বপদে বহাল হন তিনি।

বিষয়:মেয়র মান্নান-গাজীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…