গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানের আবারো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
টঙ্গী থানার একটি নাশকতার মামলায় রোববার দুপুরে তার রিমান্ড মঞ্জুর করা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গী থানার নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে এম এ মান্নানকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়।
শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।







