পৌরসভা নির্বাচনে ২৩৩টি পৌরসভার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে ১শ’৬৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসাররা।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৫৭১ জনের এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।






