চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র আনিসুল হককে জাগিয়ে তোলার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
আনিসুল হক

আনিসুল হক

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের ভেন্টিলেটর খুলে তাকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দিনের কোন এক সময় ওই চেষ্টা চালানো হবে।

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক এবং নাগরিক টিভির চিফ অপারেটিং অফিসার ডা. আব্দুন নূর তুষার।

তার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, চিকিৎসকরা বৃহস্পতিবার দিনের যেকোন এক সময় মেয়র আনিসুল হকের ভেন্টিলেটর খুলে তাকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার চেষ্টা করবেন ।

মেয়রের পারিবারিক বন্ধু আব্দুন নূর তুষার আনিসুল হকের পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা জানানোর দায়িত্ব পালন করছেন।

‘তার সম্পর্কে এভাবে বলতে আমার খুব কষ্ট হয়, কিন্তু সবাইকে অবহিত করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সবাই প্রার্থনাতে তাকে রাখুন,’ বলে অনুরোধ জানান তুষার।

তিনি লিখেছেন, চিকিৎসকরা আজকে দিনের কোন এক সময় আনিস ভাইকে ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিকভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন। এটি একটি জটিল প্রক্রিয়া, তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে চিকিৎসকরা কাজ করবেন।

Reneta

তুষার বলেন: চিকিৎসার অন্যান্য প্রক্রিয়া পাশাপাশি চলবে। আশা করা যায় তিনি জোরালোভাবে ওষুধে সাড়া দেবেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডন যান আনিসুল হক। সেখানে চিকিৎসা চলার মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান জানান, মেয়রের এই অসুস্থতার বিষয়টি বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকউত্তরের মেয়র আনিসুল হকমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: ফখরুল

পরবর্তী

বোরকা পরেই বোরকা নিষিদ্ধের প্রস্তাব

পরবর্তী
বোরকা নিষিদ্ধ করতে জাতীয় সিনেটে বোরকা পড়লেন অস্ট্রেলিয়ান নেতা

বোরকা পরেই বোরকা নিষিদ্ধের প্রস্তাব

চীনের আর্থিক সহায়তা-ঋণ-বাংলাদেশ

চীনা ঋণের চোরাবালিতে আটকে যাচ্ছে বাংলাদেশ?

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT