চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়রের গুলিতে সাংবাদিক নিহতের ঘটনা বিচারে সরকারের বিশেষ পদক্ষেপ দরকার

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৩১ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির সময় সিরাজগঞ্জের শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ দৈনিক সমকাল-এর স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলকে প্রথম চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়। কিছুদিন আগে রাজধানীতে হরতালের সময় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সংবাদ কর্মী পুলিশের হাতে নির্যাতনের শিকার হওয়ার পরে শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনা ঘটলো। সাংবাদিক শিমুলই হয়তো প্রথম সাংবাদিক, যিনি দায়িত্ব পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। যদিও আমাদের দেশে গণমাধ্যম কর্মীরা যুগ যুগ ধরে নানা ধরণের হামলা-মামলা-হুমকি মাথায় নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। গণমাধ্যম বিষয়ক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সূত্রমতে, দেশে গত তিন বছরের মধ্যে গত ২০১৬ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যমের সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়ে ১৪৪তম হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এবারের সূচক করা হয়। ওই সূচকে ২০১৫ ও ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। তবে গতবছরের সূচক যাইহোক, ২০১৭ সালের শুরুতে সাংবাদিক শিমুল নিহতের সঙ্গে সঙ্গে শাহবাগে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনার কারণে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও কর্ম-পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। গণমাধ্যম একটি স্বাধীন-গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। গণমাধ্যমের একজন কর্মী পেশাগত দায়িত্ব পালনকালে যে নিহত হলেন, এটা মোটেও কোনো সাধারণ-বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সাংবাদিক শিমুলের নিহতের ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে ও অভিযুক্ত মেয়রকে বাদ দিয়ে কয়েকজন গ্রেফতার হয়েছে। আমাদের জোর প্রত্যাশা এই ঘটনার প্রকৃত অপরাধীকে তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেবে প্রশাসন।  সেইসঙ্গে বিচার না হওয়া পর্যন্ত এই ঘটনা যেনো অন্য ঘটনার স্রোতে হারিয়ে না যায়, সেজন্য সরকারের বিশেষ দৃষ্টি কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT