চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তিন মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ভারতীয় রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে, কিছু বির্তকিত এবং দায়িত্বশীলতার কথা বিবেচনা করে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ ধারাবাহিকতায় তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

সামনের নির্বাচনকে সামনে রেখে মোদি সরকারের মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন বলে রাজনৈতিক বিশ্রেষকরা মনে করছেন।

মন্ত্রিসভার বড় ধরনের রদবদলের জন্য পদত্যাগ করা মন্ত্রীরা হলেন বিজেপির সিনিয়র নেতা উমা ভারতী, জনশক্তিমন্ত্রী রাজীব প্রতাপ এবং রাজ্যমন্ত্রী মাহেন্দ্রনাথ পান্ডে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে জায়গা করে দিতেই মাহেন্দ্র নাথ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন।

বিজেপি প্রধান অমিত শাহ একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে পদত্যাগের কথা জানান।

মন্ত্রিসভাকে ঢেলে সাজাতে রদবদলের অংশ হিসাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় তিনি শপথ গ্রহণ করতে পারেন বলে জানা গেছে। গুজরাটের ভুপেন্দ্র যাদব, প্রহ্লাদ সিং প্যাটেল এবং প্রহ্লাদ যোশি নতুন মন্ত্রিসভায় আাসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওদিকে, সম্প্রতি কয়েক দফা রেল দুর্ঘটনার জন্য পদত্যাগ করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পদত্যাগের কথা জানিয়েছেন।

২০১৯ সালের জাতীয় নির্বাচন এবং রাজ্য নির্বাচনে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার জন্য মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন মোদি। এ ধারাবাহিকতায় আরো অনেক মন্ত্রী পদত্যাগ করার কথা রয়েছে। বিজেপির সঙ্গে জোট বাঁধা নতুন দল বিহারের জনতা দলের প্রধান নীতিশ কুমারকে মন্ত্রিসভায় আনতে যাচ্ছে মোদি সরকার।

তবে সকল রদবদল আগামী রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে ব্রিকস সম্মেলনে যোগদান করতে যাওয়ার আগে হবে বলে একাধিক সূত্রে জানা গেছে ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোটকাকু’র দেখা মিলল ঢাকায়

পরবর্তী

ঈদ যাত্রার শেষ দিনে মহাসড়কে দুর্ভোগ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ যাত্রার শেষ দিনে মহাসড়কে দুর্ভোগ

বাংলাদেশের পশুপ্রেমী চ্যানেল আই অনলাইন, কুকুরের ছবি, পশুপ্রেম ও পরিবেশ সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাবতলী হাটে শেষ সময়ের চমক ভুটানি গরু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT