ক্রিকেট

মেহেদীর টর্নেডো ইনিংস, বাবুর বোলিং ঝলক

ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের টর্নেডো ইনিংসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শক্তিশালী শটের মুহূর্ত, যেখানে তিনি বলটি মারছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন মেহেদী হাসান। শেষে আরিফুল হক খেললেন ক্যামিও ইনিংস। গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল ১৭৩ রানের পুঁজি। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই জমাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন।

ডাকওয়ার্থ ও লুইস মেথডে ব্রাদার্সকে ১৫ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে গাজী। শুক্রবার বিকেএসপি’র তিন নম্বর মাঠে টর্নেডা ইনিংস খেলেন মেহেদী। মাত্র ২১ বলে ৬টি চার ও ৩ ছক্কায় করেন ৪৭ রান।

ইয়াসির আলি রাব্বি ৩৭ বলে ৪৭ ও আরিফুল ২১ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে একমাত্র হ্যাটট্রিক করা আলাউদ্দিন বাবু এই ম্যাচে নেন চার উইকেট। ৪ ওভারে দেন ২৫ রান।

বৃষ্টির কারণে ১১.২ ওভারে ব্রাদার্সের নতুন লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। ৫ উইকেট হারিয়ে ৮৫ রানে থামে ইনিংস। সুজন হালদার ২৬ ও নুরুজ্জামান করেন ২২ রান। গাজীর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ নেন তিন উইকেট।

বিষয়:গাজী গ্রুপ ডিপিএল-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…